পারুলকে রাস্তা থেকে সরাতে গিয়ে রায়ানের দাদুকে প্রাণে মেরে ফেলল শিরিনের মা! একের পর এক বিপদ নেমে আসছে বসু বাড়ির উপর! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায়ান পারুলকে এক করতে বসু বাড়িতে বড় করে অনুষ্ঠানের আয়োজন করে সকলে। পারুল এবং পিসিমণির দুর্ধর্ষ নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রায়ান তো পারুলের নাচ দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। কিন্তু মুখে প্রকাশ করে না। এরপর সকলে মিলে একসাথে কাপল ডান্স করতে প্রস্তুত হয়। কিন্তু একসাথে কিছুতেই নাচ করতে চায়না রায়ান পারুল। সকলকে মিলে রায়ানকে খেপাতে থাকে সে নাচ জানে না তাই। এই কথাটা রায়ানের ইগোতে লেগে যায় তাই জন্য পারুলের সাথে নাচ করতে রাজি হয়ে যায় রায়ান। অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে জমে ওঠে অনুষ্ঠানের সন্ধ্যা।

বসু পরিবারের সবাইকে একসাথে আনন্দ করতে দেখে তো পারুলের খুবই ভালো লাগছে। তবে তার যে বড় বিপদের কথা বলেছিলেন গুরুদেব সেটা নিয়ে চিন্তা হতে থাকে তার। কিন্তু তুর্য তো ধরা পড়েছে তবে তো বিপদ কেটে গেছে, কিন্তু নিজের পরিচয় নিয়ে এখনো পারুলের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। গুরুদেব কি ইঙ্গিত দিলেন সেটা তো এখনো কেউ বুঝতে পারছে না।
শিরিন এবং শিরিন এর মা তো পারুল এবং তার বাবার ডিএনএ টেস্ট-এর রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে। শিরিন আর কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারে না। তার কিছুক্ষণ পরই শিরিনের মায়ের ফোনে ডাক্তার রিপোর্ট পাঠিয়ে দেয় এবং রিপোর্টে দেখা যায় পঞ্চাশ শতাংশ ম্যাচ করেছে তাদের ডিএনএ। আর সেটা দেখে সমস্ত সন্দেহ কেটে যায় তাদের। শিরিন কিছুতেই মানতে পারেনা পারুল তার বোন। এদিকে পরের দিন ইউনিভারসিটিতে রায়ার সবাইকে সবটা খুলে জানে তার সাথে কি কি হয়েছে তার পরিবারের সাথে কি কি হয়েছে সব। কিন্তু শিরিন ইউনিভার্সিটি আসেনি দেখে সকলের মনে প্রশ্ন ওঠে। পারুল মনে মনে ভাবতে থাকে যেখানে শিরিন একদিনও ইউনিভার্সিটি মিস করেনা। সেখানে আজ সে আসেনি। এই নিয়ে বেশ খটকা লাগে পারুলের মনে।
আরও পড়ুনঃ মন্ত্রী মশাইকে অপহরণ করল রোহিত ফুলকি! মন্ত্রীর বাড়ি থেকেই উদ্ধার হল মোক্ষম প্রমাণ!
ওদিকে শিরিনের মা একজন যোগিনী মায়ের ছদ্মবেশে পারুলের বাড়িতে যায় পারুল যে তার বাবা-মায়ের আসল সন্তান না সেটা নিশ্চিত করতে। সেখানে পারুলের মায়ের মুখোমুখি হয় শিরিনের মা। আর তার মুখ থেকে ঠিক আসল সত্যিটা বের করে নেয়। এদিকে হঠাৎ করেই ইউনিভার্সিটিতে পা মুচকে পড়ে যায় পারুল। রায়ান তো ছুটে আসে তাকে সাহায্য করতে। ওদিকে শিরিনের মা প্ল্যান করতে থাকে যদি পারুলকে তাদের রাস্তা থেকে সরাতে হয় তাহলে আগে আশুতোষ বসু অর্থাৎ রায়ানের দাদুকে রাস্তা থেকে সরাতে হবে। কারণ তিনি হল পারুলের আসল শক্তি। তাই নিজের লোক ফিট করে রায়ানের দাদুকে মারার প্ল্যান করে ফেলেন তিনি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

