‘মাঝে মাঝে মনে হয় মাকে গিয়ে বলি তুমিই ঠিক বলেছিলে…’ মায়ের কোন কথা না শুনে জীবনে ভুল করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী?

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করার পর থেকে দর্শকমহলে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। এছাড়া অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক হিসেবে তার আলাদা পরিচয় রয়েছে, ঐন্দ্রিলা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েক বছর হল কিন্তু তার স্মৃতি আজও সামলাচ্ছেন সব্যসাচী। ঐন্দ্রিলা মারা যাওয়ার পর থেকে নিজেকে টেলিভিশনের জগত থেকে দূরে রেখেছিলেন সব্যসাচী।

এসো মা লক্ষী, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়, মহাপীঠ তারাপীঠ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ এই সমস্ত আধ্যাত্মিক ধারাবাহিকেই অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। তবে এই সব কিছুর মধ্যে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রটি বিশেষ করে নজর কেড়েছে দর্শকের। ওই ধারাবাকিকেই শেষ বার দেখা গেছিল সব্যসাচীকে।

অভিনেতা হিসেবে ব্যাপক ভালোবাসা পেয়েছেন তিনি। তবে নিজের জীবনের নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কথা পডকাস্ট শোতে এসে ভাগ করে নিয়েছেন তিনি। মায়ের কথা না শুনে জীবনের নেওয়া সেই ভুল সিদ্ধান্ত নিয়ে ভুগতে হয়েছে সব্যসাচীকে। কিন্তু নিজের জীবনের কি এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা, যার কারণে তাকে ভবিষ্যতে পস্তাতে হয়েছে।

অভিনেতা সাক্ষাৎকারে বলেন, ‘আমি যখন অভিনয় জগতে আসি, তারপর আমার মা আমাকে অনেকবার করে বলেছেন সরকারি চাকরির পরীক্ষা দিতে। রেল, ব্যাংক যেকোনো জায়গায় যেন আমি পরীক্ষা দি সেটা সবসময় মা চাইতেন। কিন্তু আমি সেইসময় কোনো কথা শুনিনি। তারপর অনেকবার মনে হয়েছে সরকারি চাকরি করলে হয়তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতাম। মায়ের কথা শুনলে হয়তো ভালো করতাম। মাকে জানিয়েছেছিলাম মা তুমি ঠিক কথা বলেছ। কিন্তু পরে আর নিজের সিদ্ধান্ত বদলায়নি।’

আরও পড়ুনঃ ‘আমি থাকা সত্ত্বেও আমাকে প্রমোশনে ডাকা হয়নি…’- জমেছে একরাশ অভিযোগ! ধুমকেতু ছবির প্রমোশনে কেন আমন্ত্রণ পাননি অভিনেতা চিরঞ্জিত?

বর্তমানে নিজের কাজ নিয়েই দারুণ ব্যস্ত অভিনেতা। সম্প্রতি বড় পর্দাতেও কাজ শুরু করেছেন। কিছুদিন আগেই একদম অন্য রকম এক চরিত্রে দর্শক সব্যসাচীকে দেখেছেন। ছবির নাম ‘দর্শক’। এটি একটি ছোট ছবি। পরিচালনায় ছিলেন অলোক দে। ছবিতে সব্যসাচীর বিপরীতে অভিনয় করেছেন পূজা সরকার।

Back to top button