রুক্মিণীকে গোপালের কাছে পৌঁছে দিতে ভয়ংকর পথ বেছে নিলো পারুল! আবারো স্ত্রীর পাশেই রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। তাইতো টিআরপি তালিকাতেও (TRP List) প্রতি সপ্তাহে দারুন ফলাফল করে ধারাবাহিকটি। প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। রায়ান পারুলের জীবনের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের পর্ব।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রুক্মিণীর মা চিন্তা করছে পারুলকে নিয়ে। পারুল যেমন ধরনের মেয়ে সে যে কোন অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সেটা ভাল মতই জানেন তিনি। তাই গোপালের মাকে ফোন করে প্ল্যান সাজাতে থাকে। যাতে গোপাল কোনো ভাবেই রুক্মিণীর সাথে যোগাযোগ করতে না পারে। ওদিকে পারুল তো লন্ডন পৌঁছে রুক্মিণীকে বোঝাতে থাকে। রুক্মিণী নিজেও বুঝতে পারে সে গোপালকে ভালোবাসে। কারণ এই দূরত্ব তৈরি না হলে হয়তো গোপালের প্রতি যে তার একটা ভালোবাসা টান রয়েছে সেটা বুঝতেই পারত না সে। তাই দূরত্বটা তাদের মধ্যে দরকার ছিল। রুক্মিণীর লন্ডন আসার সুযোগ নিয়ে তাকে জোর করে সই করানো হয়েছে।
পারুল জানত এই সবটাই চক্রান্ত। তাই জন্যই কাউকে কিছুই জানতে দেয়নি গোপালের মা। এরপরে পারুল রুক্মিণীকে বোঝায়, সে ঠিকই অনুভব করে যে গোপালকে ভালোবাসে আর রুক্মিণীকে নিয়ে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়ে নেয়। বিয়ে হচ্ছে চন্দননগরের তাই যেতে অনেক রাত হবে তাদের বেরোতে হবে লন্ডন থেকে। ওদিকে রায়ান, বাড়ির সকলে তো পারুলের জন্য চিন্তা করছে। কারণ একা একা লন্ডন চলে গেল তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না এভাবে তাকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। আর এরই মাঝে হঠাৎ করে রুক্মিণী ফোন করে রায়ানকে। সে জানায় লন্ডন থেকে সে চলে এসেছে পারুলের সাথে। সে বুঝতে পেরেছে সে গোপালকে ভালোবাসে আর গোপালের এই বিয়েটা সে মেনে নিতে পারবে না।
ওদিকে গোপাল রুক্মিণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে গোপালের বোন এসে ফোনটা কেড়ে নেয় তার থেকে। গোপালের মা তাকে আবারও তার মাথার দিব্যি কথা মনে করিয়ে দেয়। কিন্তু গোপাল রুক্মিণীর স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না। এই গ্রামের চারিদিকে তার স্মৃতিগুলোর মধ্যে থেকে কিভাবে গোপাল নতুন জীবন শুরু করবে সেটাই বড় প্রশ্ন।
আরও পড়ুনঃ ধীরে ধীরে অরণ্যর প্রতি মন গলছে ফুলকির! তবে কি অরণ্যর হাত ধরেই শুরু হবে ফুলকির নতুন পথ চলা? দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে রায়ান যখন জানতে পারলো গোপালকে ভালোবাসে তার দিদি তখন রায়ান দিদির পাশে এসে দাঁড়ালো। দিদি যখন এই বিয়েটা করতে চাইনি তখনও দিদির পাশেই ছিল এখনো দিদির পাশেই থাকবে। এমন প্রতিশ্রুতি দিল সে। গোপালকে নিয়ে তার কোনদিন অভিযোগ ছিল না। সে শুধু দিদির খুশি দেখতে চায়। তাই সঙ্গে সঙ্গে মল্লারকে নিয়ে বেরিয়ে পড়ে পারুল এবং দিদিকে আনতে। কিন্তু মাঝপথে হঠাৎই পারুলদের গাড়ি খারাপ হয়ে যায় আর পারুল ঠিক করে যেই গাড়ি পাবে তারা সেই গাড়ি চুরি করতে হবে এখন গোপালের কাছে পৌঁছানোর জন্য। ভালোবাসায় সব সঠিক সেটাই বিশ্বাস করে পারুল। দেখা যাক কি হয় আগামী পর্বে।

