শত্রুর মুখে পারুল! রায়ানকে বাঁচাতে জীবন বাজি রাখলো সে! তবে কি এভাবেই শেষ হয়ে যাবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, মুম্বাই পৌঁছে পারুলের মূল লক্ষ্য হয়ে ওঠে প্রিয়ম্বদার দল এবং ‘ফ্রাইডে ক্লাব’-এর পুরোনো নোংরা খেলা সবার সামনে ফাঁস করা। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ জোগাড় করতে সে অত্যন্ত চালাকির সাথে একটি পুজোর জায়গায় কাজ নেয় এবং সরাসরি শত্রুপক্ষের ভেতরে পৌঁছে যায়। তার এই সাহসী অভিযানের প্রথম দিনেই সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নিজের দখলে আনতে সক্ষম হয়।

অন্যদিকে পারুলকে দেখে রাহুল নতুন এক ষড়যন্ত্রের ছক কষতে শুরু করে। সামনেই উৎসব, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সে পারুলকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে। রায়ান এই বড় ঝুঁকির বিষয়টি বুঝতে পেরে পারুলকে বারবার সতর্ক করে এবং এই পথ থেকে পিছিয়ে আসতে বলে। কিন্তু পারুল নিজের লক্ষ্যে অবিচল থাকে রায়ানের ওপর হওয়া অন্যায়ের বিচার না করা পর্যন্ত সে যে কোনোভাবেই পিছিয়ে আসবে না, তা স্পষ্ট জানিয়ে দেয়।

মোনালিরা সবাই যখন একসঙ্গে বসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিল, পারুল তখন আড়াল থেকে গোপনে তা শুনছিল। রাহুলের নজরে বিষয়টা আসায় সে পারুলকে সন্দেহ করে এবং হেডফোনে কার সঙ্গে কথা বলছে তা নিয়ে প্রশ্ন তোলে। তবে পারুলও বেশ চতুর সে চট করে হেডফোনে গান চালিয়ে পরিস্থিতি সামলে নেয়। এরপর রাহুলের মেসেজ পেয়ে তার সঙ্গে দেখা করতে ছাদে যায় সে, যেখানে রাহুল পারুলের পড়াশোনার দায়িত্ব নেওয়া ও তাকে নিজের সঙ্গে রাখার প্রস্তাব দেয়। দূর থেকে পুরো বিষয়টি রায়ানের নজর এড়ায় না।

অন্যদের নানা কথা শুনে রায়ানের চিন্তা আরও বেড়ে যায়। আগামী পর্বে রায়ান পারুলকে সতর্ক করে স্পষ্ট জানিয়ে দেবে যে ওই মানুষগুলো খুবই বিপজ্জনক, তাই তাদের কাছাকাছি যাওয়া মোটেও ঠিক নয়। এতে পারুল এবং তার অনাগত সন্তান বড় বিপদে পড়তে পারে। তবে পারুল দৃঢ় গলায় জানিয়ে দেয়, এই ঝুঁকি সে শুধু বাচ্চার জন্য নয়, বাচ্চার বাবা অর্থাৎ রায়ানকে রক্ষা করার জন্যই নিচ্ছে।

আরও পড়ুনঃ সম্রাটের হাত থেকে বাঁচতে জানলা ভেঙে পালালো ঝিনুক! মেয়ের এমন কাণ্ড দেখে দিশেহারা কমলা শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুল বা তাদের সন্তানের কিছু হয়ে গেলে রায়ান নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না তার এই আতঙ্কের মধ্যেই লুকিয়ে রয়েছে তার মনের সবচেয়ে বড় সত্যিটা। মুখে এতদিন সরাসরি ভালোবাসার কথা না বললেও, পারুল ও নিজের সন্তানকে নিয়ে রায়ানের এই ভয়, গভীর চিন্তা আর দায়িত্ববোধই প্রমাণ করে দেয় যে তার মনে পারুলের জন্য কতটা ভালোবাসা রয়েছে।

Back to top button