সম্রাটের হাত থেকে বাঁচতে জানলা ভেঙে পালালো ঝিনুক! মেয়ের এমন কাণ্ড দেখে দিশেহারা কমলা শ্রীনিবাস! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি নতুন স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তাকে কেন্দ্র করে পরিবারে নানান টানাপোড়েন শুরু হয়। এই খবর শুনে পল্লবীর বড় দিদি তাকে খোঁচা দিয়ে কটু কথা শোনাতে শুরু করে। মিঠির পড়াশোনার চড়া খরচের কথা তুলে সে প্রশ্ন তোলে এই খরচের ভার শ্রীনিবাস বাবু সামলাবেন, নাকি অন্য কেউ জোগাবে? ভালো স্কুলে পড়ার খরচ সত্যি অনেক বেশি হওয়ায় বড় দিদির এমন অপমানজনক কথায় পল্লবী মনে ভীষণ কষ্ট পায়।
একই সময়ে গুহ বাড়িতেও মিঠিকে ঘিরে এক নতুন নাটক তৈরি হয়। মিঠির পড়াশোনার জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না বলে পল্লবী সবাইকে সাফ জানিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বড় মেয়ে নিজের জন্য টাকা দাবি করে বসে। আচমকা তার মুখ থেকে টাকার কথা শুনে কমলা এবং শ্রীনিবাস বাবু দুজনেই বেশ চমকে যান।
অন্যদিকে, গল্পের অন্য এক মোড়ে পুরোনো পারিবারিক তিক্ততা ভেসে ওঠে। আদিত্যের বাবা যখন কৈলাশকে নিজের পুরোনো বন্ধু বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন, তখন আদিত্য চুপ থাকে না। সে সঙ্গে সঙ্গে তাদের সেই সম্পর্কের পেছনের তিক্ত অভিজ্ঞতা ও পুরোনো শত্রুতার কথা সবাইকে মনে করিয়ে দেয়।
অন্যদিকে ঝিনুক এতদিন ধরে স্পষ্ট বুঝতে পারছিল যে এই বাড়ি এবং সম্রাটের জীবনের পেছনে গভীর কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আজ সে যেকোনো মূল্যে সেই রহস্যের সমাধান করে চিরকালের জন্য এই বাড়ি থেকে চলে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আগামী পর্বে দেখা যাবে, জানলা দিয়ে কাপড় ঝুলিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সম্রাটের নজর এড়ানো সম্ভব হয় না সে ঝিনুককে যেতে দেখে সোজা জানিয়ে দেয় যে সে তাকে কিছুতেই ছেড়ে যেতে দেবে না।
আরও পড়ুনঃ শত্রুর ডেরায় ছদ্মবেশী পারুল! এবার নিশানায় প্রিয়ম্বদার গ্যাং ও ‘ফ্রাইডে ক্লাব’! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে কমলা শ্রীনিবাস যখন বাড়িতে বসে আলোচনায় ব্যস্ত ঠিক তখনই সেখানে এসে অঞ্জু জানায় যে ঝিনুক বাড়ি থেকে পালিয়ে গেছে। এই খবর শোনামাত্রই শ্রীনিবাস ও কমলা চরম হতভম্ব হয়ে পড়েন। এখন দেখার বিষয় এটাই ঝিনুক কি সত্যি সম্রাটের বাঁধন কেটে দূরে সরে যেতে পারবে, নাকি তাকে আবারও এই রহস্যময় বাড়িতেই ফিরে আসতে হবে?

