সবাইকে ছেড়ে টগরের দিকে হাত বাড়ালো নির্লজ্জ শিরিন! দুই বোন মিলেই কি শেষ করে দেবে পারুলের জীবন? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পালানোর আগের পথ বন্ধ হয়ে যাওয়ায় পারুলকে দ্রুত কোন উপায় ভাবতে হয়। বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে সংযুক্তাকে বের করে আনা যায়, তা নিয়ে নতুন করে কৌশল সাজাতে শুরু করে তারা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে গল্পের এই পর্বটি শেষ হয়, যেখানে পারুলের বুদ্ধি ও সাহসের এক নতুন লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়।

শুরু থেকেই বসু পরিবার এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে বুদ্ধি দিয়ে বল দিয়ে রক্ষা করে চলেছে পারুল। নিজের পরিবারকেও রক্ষা করতে বারবার ছুটে গিয়েছে সে। তবে তার বোন অর্থাৎ টগর মোটেই ভালো মেয়ে নয়। সময় সুযোগ বুঝলেই খারাপ সঙ্গে মিশে যেতে তার সময় লাগে না। পারুলের দুটো বোনই অত্যন্ত নোংরা প্রকৃতির। একদিকে শিরিন অন্যদিকে টগর, কেউই কোনদিনও তাকে নিজের বোন বা দিদি হিসেবে আপন করে নেয়নি।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 12 March, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১২ মার্চ আজকের পর্ব

এতদিন পারুল সংযুক্তা আর থেকে নিজেকে এবং রায়ানকে রক্ষা করছিল। সংযুক্তা বাইরের লোক। তার সঙ্গে লড়াই করা অনেক সহজ। কারণ কিছু না ভেবেই তাকে আঘাত করা পারুলের জন্য জলভাত। কিন্তু যখনই বিষয়টা পরিবারের মধ্যে চলে আসে তখন সবটা অনেকটা কঠিন হয়ে যায়। কারণ নিজেদের লোককে এভাবে আঘাত করা যায় না। যেখানে পারুল তার পরিবারকে ভালোবাসে সেখানে সেই ভালোবাসার মানুষগুলোকে আঘাত করতে তার বুক কেঁপে উঠবেই।

এইবার ঠিক তেমনটাই হতে চলেছে। বসু পরিবারের সদস্য, পারুলের নিজের বোনই হয়ে উঠতে চলেছে পারুলের সবথেকে বড় শত্রু। আগেও যদিও পারুলের সঙ্গে শত্রুতাই করে এসেছে সে। তবে এইবার তার শত্রুতা পারুলকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। কারণ গ্রামের মেয়ের টগর এবার শহুরে আবহাওয়ায় নিজেকে উচ্ছন্নে পাঠাতে চলেছে। তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে আজকের পর্বে।

আরও পড়ুনঃ হেনস্থার মামলায় অবশেষে মিলল জামিন! জেল থেকে মুক্ত হয়েই কি বললেন ‘ননসেন’ শমীক?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, শিরিন পারুলকে বলছে, এইবার সেদিন যে ক্ষতিটা করতে চলেছে সেটা পারুল কোনদিনও স্বপ্নেও ভাবতে পারেনি। অন্যদিকে পারুল দেখে তার বোন টগর কলেজে যাচ্ছে। এটা দেখেই পারুল ভীষণ আশ্চর্য হয়। কারণটাগর পড়াশুনার নাম শুনলেই দশ হাত দূরে পালাতো। সেই মেয়ে নিজে নিজে কলেজ যাচ্ছে। এদিকে দেখা যায় শিরিন একজনকে ফোন করে বলছে, ‘টগর তোদের কলেজে ভর্তি হয়েছে, ওই মেয়েটাকে উচ্ছন্নে পাঠানোর দায়িত্ব তোদের।’ অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার সেদিনের ব্রহ্মাস্ত্র টগর।

Back to top button