লন্ডনের মাটিতে পা রাখতেই অতীতের মুখোমুখি পারুল! কার সঙ্গে দেখা হলো নায়িকার? ফাঁ’স আজকের দুর্ধর্ষ এপিসোড!

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কম্পিটিশন যখন হয়েছে তখন পুরস্কার তো দিতেই হবে তাই সবদিক বিচার করে দাদু পারুলকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু দাদুর এই সিদ্ধান্তে রায়ান মোটেই খুশি হয়না সে প্রতিবাদ করে ওঠে, ওদিকে পারুলও পুরস্কার নিতে অস্বীকার করে। জানিয়ে দেয় যদি বাড়ির লোকজন একটু আনন্দ করলে দাদুর আপত্তি তাহলে পারুল সেই পুরস্কার নিতে চায় না। পারুলের কথায় দাদু সেখান থেকে চলে যায় আর কোন কথা না বাড়িয়ে।

Zee Bangla Parineeta episode 10 October

এদিকে পারুল ভগবানের কাছে কি চাইলো সে কথা জানতে চায় রায়ান। পারুল বলে নিজের মাকে যাতে খুঁজে পায় সেই প্রার্থনা করে। পারুল তার মাকে অনেকদিন ধরে খুঁজছে কিন্তু একের পর এক বাধা আসছে। রায়ান জানায় তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি পারুলের দক্ষিণ ভারত যাওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে দুজনে মিলে টিকিট খুঁজতে শুরু করে। কিন্তু পুজোর পর পর সকলেই আবার কাজের জায়গায় ফিরছে তাই খুব সহজে টিকিট পায় না। গুরুদেব আগেই বলেছিল বাধা আসবে সে কথাই মিলে যাচ্ছে।

ওদিকে বাড়ি যাওয়ার পর গোপালকে তার মা কাকিমা মিলে আইবুড়ো ভাত খাওয়ায় ব্যবস্থা করে। সেটা আড়াল থেকে দেখে নেয় গোপালের ভাইয়ের বউ। গোপালের জন্য এলাহী আয়োজন করা হয়েছে। গোপাল নিজেও বুঝতে পারেনি কি হচ্ছে। সে জানতে চাওয়ায় জানানো হয় গোপালের আইবুড়ো ভাত হচ্ছে, পরশুদিন তার বিয়ে। গোপাল তো এই কথা শুনে একেবারে রেগে আগুন। তার মা কাকিমা কি বলছে কিছুই বুঝতে পারে না। রুক্মিণী থাকতে সে এসব কথা ভাবতেই পারেনা। তারপরে গোপালের মা এবং কাকিমা ওই ডিভোর্স কাগজ দেখায় এবং সব দোষ রুক্মিণীর কাঁধে দিয়ে দেয়। রুক্মিণী কেন ডিভোর্স দিয়ে না জানিয়ে চলে গেলো সে কথা ভাবতে থাকে। এক মুহূর্তের জন্য গোপালের সমস্ত কিছু মিথ্যা মনে হয়। তাই মায়ের দিব্যির কথা মাথায় রেখে গোপালও ডিভোর্স পেপারে সই করে দেয়। গোপালের মা জানায় গ্রামের বিডিওর সঙ্গে গোপালের বিয়ে দেবে তারা।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো রুদ্র! শত্রুকে শাস্তি দিতে গিয়ে নিজেই ফাঁদে পড়ল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

ওদিকে পারুল জানতে পারে রুক্মিণী যাওয়ার সময় ডিভোর্স পেপারে সই করে দিয়ে গেছে। তাই জন্য আবার গোপালের বিয়ে দিচ্ছে তারা। কিন্তু পারুলের এই কথা শুনে খটকা লাগে কারণ পারুলের মনে হয়েছে রুক্মিণী একটু হলেও গোপালকে পছন্দ করতে শুরু করেছে, আর এটা কোনো ষড়যন্ত্র। টগর জানিয়ে দেয় রুক্মিণী ডিভোর্স দিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে। আর দাদু তো এই কথা জানতে পেরে দারুন রেগে যায়। কিন্তু পারুল দাদুকে কথা দেয় সে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে আর রুক্মিণীকে ফিরিয়ে আনবে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button