গ্রামের মেয়েরাই পারুলের মডেল! আলোয় ভরে উঠবে ন্যাড়া গোয়াল! শুরু হলো পারুল রায়ানের “আলোর পথে তন্তু সজ্জা”!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে যে সমস্ত ধারাবাহিকগুলি দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম জায়গা দখল করে রয়েছে পরিণীতা (Parineeta)। প্রায় প্রত্যেক সপ্তাহেই বেঙ্গল টপারের (Bengal Topper) স্থান দখল করছে এই ধারাবাহিকটি। যতদিন যাচ্ছে ধারাবাহিকের গল্প হয়ে উঠছে আরও বেশি আকর্ষণীয়। দর্শকদের মাতিয়ে রেখেছে নায়ক নায়িকার এই অসাধারণ জুটি।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। এনাকে আমরা এর আগে নিম ফুলের মততেও দেখেছি। তবে নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। এই অভিনেত্রী একেবারেই আনকোরা। এটাই তার প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত করছেন অভিনেত্রী।
আগের পর্বগুলোতেই দর্শক দেখেছেন, পারুলকে নানা রকম ভাবে অপদস্ত করার চেষ্টা করেছে শিরিন এবং তার মা। তারা কিছুতেই চাইনি পারুল তার নিজের মা-বাবার পরিচয় জানতে পারুক। কিন্তু শেষ পর্যন্ত শিরিন এবং তার মায়ের সমস্ত চালাকি ধরে ফেলে রায়ান এবং তাদের পুলিশের কাছে ধরিয়ে দেয়।
এইবার এক নতুন উদ্যোগে মাঠে নেমেছে পারুল। গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে তাকে। গ্রামের মহিলারাই হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতির প্রধান দণ্ড। প্রতি বারের মতন এই লড়াইয়েও পারুলের হাত ছাড়েনি রায়ান। তবে এখানেই একটা বড় সমস্যা দেখা দিয়েছে। যে শাড়িগুলো সবার সামনে আনতে চাইছে পারুল সেগুলো দর্শকদের সামনে আনার জন্য চাই মডেল।
আরও পড়ুনঃ ‘আমি কোনোদিনও পারিনি একজন ভালো…’- বছরের শেষ প্রান্তে গায়িকার জীবনে শোকের ছায়া! মাকে হারিয়ে ভেঙে পড়লেন জোজো মুখোপাধ্যায়!
মাথা খাটিয়ে একটা নতুন উপায় বের করে পারুল। বাইরে থেকে মডেল এনে কি হবে? গ্রামের শাড়ির বিজ্ঞাপন দেবে গ্রামের মেয়ে বউরাই। অর্থাৎ গ্রামের মেয়ে বউদেরকেই মডেল হিসেবে তুলে ধরবে পারুল। প্রথমে সবাই একটু লজ্জা পেলেও পারুল প্রত্যেককে আলোর স্বপ্ন দেখায় এবং তাদের সমস্ত লজ্জা দূর করে দেয়। পারুল এই যাত্রার নাম দেয় আলোর পথে তন্তু সজ্জা।

