বিয়ের আসর থেকে গায়েব পিসিমণি! সমরেশের নতুন চাল না কি অন্য কোনো রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতিদিনই নতুন নতুন চমক দর্শকদের জন্য নিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক যেমন গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলের মূল লক্ষ্য ছিল সমরেশকে হাতেনাতে ধরা এবং তার পেছনে থাকা আসল অপরাধীকে খুঁজে বের করা। পিসিমণি যখন সমরেশের সাথে দেখা করতে যান, পারুল ও রায়ান গোপনে তাদের অনুসরণ করে। সেখানে গিয়ে সমরেশ আবারও মিথ্যা ভালোবাসার নাটক করে পিসিমণিকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। পারুল দূর থেকে সবটা দেখে মনে মনে প্রতিজ্ঞা করে যে, পিসিমণির এই চোখের জলের প্রতিটি ফোঁটার বদলা সে নেবেই।

পারুল আর রায়ানকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য শিরিন গুন্ডা পাঠালেও তারা দুজনেই অত্যন্ত কৌশলে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সমরেশের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারুল ও রায়ান হোটেলের সার্ভিস ওয়েটারের ছদ্মবেশ ধারণ করে। সমরেশের দরজার বাইরে গুন্ডারা ওত পেতে থাকলেও তারা ছদ্মবেশী পারুল ও রায়ানকে চিনতে ব্যর্থ হয়। এই সুযোগে তারা ঘরে ঢুকে একটি গোপন মাইক্রো চিপ বসিয়ে দেয়, যাতে সমরেশের সব গতিবিধি রেকর্ড করা যায়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 9 February, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৯ ফেব্রুয়ারি আজকের পর্ব

বাড়ি ফিরে পারুল ও রায়ান দেখে পিসিমণি দাদুর ঘরে কান্নাকাটি করছেন। তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে অনিরুদ্ধকে বিয়ে করতে অস্বীকার করেন। তবে দাদুসহ পরিবারের সবাই তাকে বোঝাতে থাকেন যে অনিরুদ্ধই তার জন্য সঠিক জীবনসঙ্গী। পারুল ও রায়ানও তাকে বোঝায় যে সমরেশের হঠাৎ ফিরে আসাটা একটা গভীর চক্রান্ত। সবার ভালোবাসায় শেষ পর্যন্ত পিসিমণি নিজের ভুল বুঝতে পারেন এবং বিয়ের জন্য রাজি হন।

পরের দিন পিসিমণির গায়ে হলুদের অনুষ্ঠানে সমরেশ হুট করেই হাজির হয়ে সবাইকে চমকে দেয়। তার হাতে একটি কাঁচের বোতল দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন সবার মনে ভয় জাগে যে বোতলে হয়তো অ্যাসিড আছে। যদিও শেষ পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি, তবে সমরেশের এই অনাহূত উপস্থিতি সবার মনে আশঙ্কার সৃষ্টি করে।

আরও পড়ুনঃ ‘আমার কোলে মুনমুন সেন…’ ‘আমি আমার বউকে ভয় পাই! বউ নেই বলে…’ একি কাণ্ড করলেন কাঞ্চন মল্লিক! ‘ওর বউ এখানে নেই বলেই কথাটা বললাম…’ রাইমা সেনের কথা শুনে অবাক নেটপাড়া!

বিয়ের সন্ধ্যায় যখন পিসিমণিকে মণ্ডপে নিয়ে আসার সময় হয়, তখন রুক্মিণী গিয়ে দেখেন পিসিমণি তার ঘরে নেই। এই খবর শুনে রায়ান ও পারুল স্তম্ভিত হয়ে যায়। পিসিমণি কোথায় গেলেন বা তাকে কেউ অপহরণ করল কি না, তা নিয়ে তৈরি হয় চরম উত্তেজনা। শেষ পর্যন্ত পারুল পিসিমণিকে উদ্ধার করে অক্ষত অবস্থায় বিয়ের মণ্ডপে নিয়ে আসতে পারবে কি না, তা নিয়েই এখন নতুন নাটকীয়তার অপেক্ষা।

Back to top button