‘আই হেট সুইটস’ থেকে ‘আই হেট লাইজ’, একঘেয়ে বস্তাপচা গল্প, সঙ্গে ‘আনকোরা নায়িকা’! বিরক্ত দর্শক!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী। আগামী দিনে শুরু হতে চলেছে পরিণীতা। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। কবে শুরু হবে তা জানা না গেলেও নায়ক নায়িকা চরিত্রে কারা জুটি বাঁধতে চলেছেন সেই সম্পর্কে জানা গেছে। এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় আবারো ফিরতে চলেছে আপনাদের সকলের প্রিয় নায়ক আদৃত রায়।

নতুন ধারাবাহিকে আদৃত এর বিপরীতে অভিনয় করতে দেখা যেতে চলেছে একজন জনপ্রিয় অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাতে ইন্দুবালা ভাতের হোটেলে দেখা গিয়েছিল। দর্শক মহলে তিনি বিশেষ পরিচিত নন। তবে এই ধারাবাহিকের হাত ধরে অনেকেই তাকে চিনে নিয়েছেন ইতিমধ্যেই। আদৃত পারিজাত এর নতুন ধারাবাহিকে মিত্তির বাড়ির প্রথম প্রোমো ভিডিও দেখে অনেকেই বলছেন এই ধারাবাহিক স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিকে নকল করছে। এছাড়াও এই ধারাবাহিকে নিয়ে অনেক অভিযোগ উঠেছে দর্শকদের মধ্যে।

মিত্তির বাড়ি ধারাবাহিকের প্রোমো দেখে বোঝা যাচ্ছে একটি পারিবারিক গল্প ঘিরেই ধারাবাহিকটি দেখানো হবে। ধারাবাহিকে দেখানো হয়েছে পুজো বাড়িতে এসে নিজের বাবা-মাকে দেশের ভিটে মাটি বিক্রি করে দেওয়ার জন্য জোর করছে ছেলে মেয়ে। কিন্তু দাদুর পাশে এসে দাঁড়ায় নাতি নাতনিরা। এছাড়াও নায়িকা ওই বাড়িতে আশ্রিতা। সেও ওই বাড়ি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।

আরও পড়ুনঃ ভালোবাসলে আগলে রাখতে হয়, শুটিং ফ্লোরে বিরাট বিপদের হাত থেকে কথাকে বাঁ’চিয়ে প্রমাণ করল অগ্নি!

একঘেয়ে ধারাবাহিক হতে চলেছে মিত্তির বাড়ি

অনেকেই এই ধারাবাহিকে আদৃত এর একটি ডায়লগ নিয়ে মন্তব্য করেছেন। প্রোমোতে দেখা যাচ্ছে আদৃত বলছে আই হেট লাইস। এই একই ডায়লগ আদৃতকে তাদের আগের ধারাবাহিক মিঠাইয়ের প্রোমোতে বলতে শোনা গেছে। সেখানে আদৃত সিদ্ধার্থের চরিত্রে বলেছিলেন আই হেট সুইটস। এই নিয়েই আপত্তি দর্শকদের। অনেকই বস্তাপচা ধারাবাহিকের তকমা দিয়েছে নতুন ধারাবাহিককে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে শুরু করেছেন দর্শক। দেখা যাক আগামী দিনে কি হয়।

Back to top button