জি বাংলা ভালো সিরিয়ালের কদর করতে পারে না!- অভিযোগ দর্শকদের

বাংলা টেলিভিশন জগতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রথম সারির চ্যানেল হলো জি বাংলা(Zee Bangla)। অনেক জনপ্রিয় ধারাবাহিক (Famous serial) উপহার দিয়েছে এই চ্যানেল কিন্তু বর্তমানে দর্শকরা মনে করেন যে জি বাংলা ভালো সিরিয়ালের কদর করতে পারে না আর এই অভিযোগ দীর্ঘ কিছুদিন ধরেই জি বাংলার বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু কেন দর্শকরা এমনটা মনে করছেন?
এই অভিযোগ করার পিছনে দর্শকদের দুটি বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো কে প্রথম কাছে এসেছি। সদ্য আসা এই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকটিকে মাত্র চার মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে। অথচ এই ধারাবাহিকটির অনলাইন জনপ্রিয়তা ভ’য়ঙ্কর বেশি।
মধুবনীর মত একজন সিঙ্গেল মাদারের গল্প ও মধুবনীর সন্তান মিহিকার গল্প দর্শক বেশ পছন্দ করেন মধুবনীর লড়াইটা দর্শক যেমন সমর্থন করেন তেমনি ছোট্ট মিহিকেও সবাই খুব ভালোবাসেন। টিআরপিতে এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যে সেভাবে ফল না করলেও অনলাইনে এই ধারাবাহিকের ভালো মত জনপ্রিয়তা রয়েছে।
দর্শক মনে করেন মাত্র চার মাস এই ধারাবাহিকটি শুরু হয়েছে। এর মধ্যে এই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার মত তেমন কোনও কারণ উপস্থিত হয়নি। অনেকেই মনে করেন ধারাবাহিকটিকে সময় দেওয়া যেতে পারতো বা অন্য কোনও সময়ে পরিবর্তন করা যেতে পারতো।
ফাঁকা মাঠে গোল দিতে চাইছে জি বাংলা
আবার জি বাংলা দুটো বড় প্রোডাকশন হাউজের বড় বাজেটের ধারাবাহিক নিয়ে এসেছে তাও আবার দুপুরের স্লটে। একটি ধারাবাহিক দুপুর দুটো থেকে হয় আরেকটি হয় দুপুর আড়াইটা থেকে। একটি ধারাবাহিক হলো কাজল নদীর জলে অপর ধারাবাহিকটি হলো অমর সঙ্গী।
আরও পড়ুন: কাকুলিকে মাত দিল জ্যাস! পালানোর সব পথ বন্ধ! এইবার নিজের খেলা শুরু করল কৌশিকী মুখার্জী
এই দুই ধারাবাহিকের কাস্টিং মা’রাত্মক, গল্পও খুব সুন্দর কিন্তু স্লট হিসেবে দেওয়া হলো দুপুরে। যে কারণে টিআরপিতে বাজিমাত করতে পারল না এই ধারাবাহিক দুটো প্রতিপক্ষ চ্যানেলের বধূবরণ টিআরপি ছিনিয়ে নিল। দর্শকের মধ্যে অনেকেই মনে করেন টিআরপিতে এই বাজে ফলাফলের কারণ জি বাংলা ভালো ধারাবাহিক গুলো ঠিকঠাক সময় দেয় না।

