কাকুলিকে মাত দিল জ্যাস! পালানোর সব পথ বন্ধ! এইবার নিজের খেলা শুরু করল কৌশিকী মুখার্জী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে মালা ও উৎসবের বিয়ের তোরজোড় চলছে। অন্যদিকে কৌশিকী ও জ্যাস সান্যাল একজোট হয়েছে মালাকে জব্দ করতে। তারা কখন‌ও মালার মেহেন্দির মধ্যে বিচুটি পাতা মিশিয়ে দিচ্ছে, তো কখন‌ও মালার বিয়ের ট্রেতে রেখে দিচ্ছে ছেঁড়া জুতো। কখনও আবার মালা উৎসবের শপিং করা আটকাতে মেহেন্দিকে দিয়ে নর্দমার পচা জল উৎসবের গায়ে ফেলা করাচ্ছে। এইভাবেই বিয়েটাকে বানচাল করতে তারা উঠে পরে লেগেছে।

জগদ্ধাত্রী ৭ ই সেপ্টেম্বর আজকের পর্ব/Jagaddhatri 7 September full episode

আজকের পর্বের শুরুতেই দেখা যায়, মালা উৎসবকে বলে উৎসব তুমি তাড়াতাড়ি পোশাকটা বদলে এসো যাও। কারণ তোমার গা থেকে খুব বেশি পচা গন্ধ বেরোচ্ছে। বৈদেহী মুখার্জী তখন বলে তুমি এটা ইচ্ছে করে করলে না মেহেন্দি? মেহেন্দি তখন এমন কাঁচুমাচু মুখ করে দাঁড়ায় যে উৎসব আর তাকে কিছু বলতে পারে না, সে ভেতরে চলে যায় পোশাক পরিবর্তন করতে। বৈদেহী মুখার্জী তখন বলে, কোন মানে হয় তোমাদের যেতে দেবে না বলে ইচ্ছা করে এই ঘটনা ঘটালো!

episode

মেহেন্দি তখন বলে আমি সত্যি ইচ্ছা করে কিছু করিনি হাত ফসকে পড়ে গেছে! মালা তখন বলে আমার গয়নাটা কিনতে যাওয়া হলো না! কৌশিকী মুখার্জী বলে, ও ওই গয়নাটা তো আমি মেহেন্দির জন্য অর্ডার দিয়ে দিয়েছি‌। মালা তখন বলে আপনি কি করে জানলেন আমি কোন গয়না পছন্দ করেছি? কৌশিকী তখন বৈদেহিকে দেখিয়ে বলে এই যে কাকিমনি আমাকে বলেছিল আর আমি তাই সেটা মেহেন্দির জন্য অর্ডার করে দিয়েছি‌।

মালা তখন রেগে সেখান থেকে চলে যায় আর বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টা নিয়ে মজা করতে থাকে আর বলে, এতক্ষণে একটা কাজের কাজ হয়েছে। অন্যদিকে কাকুলি দীপেন মামাকে বলে আপনি কি করে এরকম একটা অন্যায় করতে পারলেন বলুন তো? আপনি জানেন না কৌশিকীর সাথে আমার একটা লড়াই চলছে আর আপনি কীভাবে কৌশিকীর কাছে সবটা বলতে চলে গেলেন?

তখন বিপাশা কাকুলিকে বলে তুমি যে আচরণটা করছো সেটা ঠিক করছ না। কাকুলি তখন বলে, তুমি আমাদের মাঝখানে কথা বলতে এসো না। তখন সে দীপেন মামাকে বলে আজ তো আপনার প্রাণটাও চলে যেতে পারত, বারবার বলছি অন্যায় করবেন না, কৌশিকীর ওপর আমার অনেকটা রাগ আর সেই রাগ মেটানোর জন্য আমার যা যা করার আমি সব করব আর আপনি এর মাঝখানে আসবেন না। আপনি যদি এর মাঝখানে আসেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন।

এরমধ্যেই দিব্যা সেন চলে এসেছে। দিব্যাকে দেখে কাকুলি বলে দিব্যা তুমি ঠিক আছো তো? দিব্যা বলে, ঠিক তো আছি কিন্তু আমি যেভাবে জেলে কষ্ট পেয়েছি সেই কষ্ট আমি জ্যাস সান্যালকে দিতে চাই। ওকে আমি ছাড়বো না। কাকুলি বলে, আমরা কাউকেই ছাড়বো না, সেই কারণেই আমরা এক জোট হয়েছি। জগদ্ধাত্রী একজন ক্ষমতাবান ব্যক্তি, তাই তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একসাথে থাকতে হবে। বিপাশা এইসব দেখে কাকুলিকে সাবধান করে সে যেন অন্যায় না করে।

আরও পড়ুন: অনিকেত ভেবে শ্যামলীকেই জড়িয়ে ধরলো অহনা! আদরের পরিবর্তে জুটল চড়!

অন্যদিকে কৌশিকী আর জগদ্ধাত্রী মিলে বলে,উৎসবের বিয়েটা ডেস্টিনেশন ম্যারেজ করলে হয় না? বৈদেহী মুখার্জী তখন বলে, তোমরা কী তাহলে উৎসবের বিয়েটা মেনে নিয়েছো? জগদ্ধাত্রী আর কৌশিকী বলে, মেনে না নিয়ে কি কোন‌ও উপায় আছে?! ওদিকে দেবুর কাছে চলে যায় কাকুলি আর দিব্যা! দিব্যা বলে জগদ্ধাত্রী আর উৎসবের প্রেম সম্পর্কে বল,আমি একটা আর্টিকেল লিখব আমার ম্যাগাজিনে। দেবু তখন ওদের সাবধান করে দিয়ে বলে আপনারা যত চাল‌ই চালুন, জগদ্ধাত্রী আপনাদের জব্দ করে দেবে।সেইসময় কৌশিকী কাকুলিকে ফোন করলে কাকুলি নার্ভাস হয়ে যায়।

Back to top button