‘দুপুরে কে দেখে ধারাবাহিক?’ জি বাংলার ভরাডুবি! মাঝ দুপুরে ধারাবাহিক দিয়েই ডুবল জি বাংলা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে নতুন দুইটি ধারাবাহিক। চলতি মাসেই শুরু হয়েছে কাজল নদীর জল এবং এন আইডিয়াসের প্রযোজিত ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। অমর সঙ্গী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। অপরদিকে কাজল নদীর জল ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অরুণিমা হালদার, মৈনাক ব্যানার্জী অর্থাৎ অনিন্দ্য চ্যাটার্জী।

শুরুর থেকেই ধারাবাহিক দুটি নিয়ে জল্পনা শুরু হয়েছিল দর্শকদের মাঝে। জি বাংলার অফিসিয়াল পেজে যখন ধারাবাহিক দুইটির সময় মুক্তি পায় তা দেখেই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল সকলের। কেন দুপুরের স্লট আসছে নতুন মেগা সিরিয়াল? টিআরপি কম থাকার পরও কেন বদল হল না সেই ধারাবাহিকগুলো সময় বদল করল না চ্যানেল? স্লট দখল করতে ব্যার্থ ধারাবাহিকগুলোকে ছেড়ে কেন একেবারে নতুন ধারাবাহিক দুপুর স্লটে শুরু করল জি বাংলা?

এই ধরনের প্রশ্ন বারবার তুলেছিলেন দর্শকরা। যদিও সেইসময় ধারাবাহিকের তারকাদের মধ্যে আশ্বস্ত করেছিলেন নতুন ধারাবাহিক দুপুরের স্লটে এনে নতুন স্লট চালু করেছে জি বাংলা। এই স্লটেই এবার কামাল করবে ধারাবাহিকগুলো। দর্শকরা দুপুরের স্লটেই দেখতে পাবে নতুন ধারাবাহিক। যার জেরে বাড়ছে চ্যানেলের জনপ্রিয়তা।

তবে বাস্তবে আদৌ ঘটল না এমনটা। শুরুর থেকেই দর্শকদের নজর কাড়তে ব্যার্থ হল কাজল নদীর জল। এই দুর্দান্ত স্টার কাস্ট থাকার শর্তেও পর্দায় প্রথম থেকেই দর্শকদের নজর কাড়তে পারেনি ধারাবাহিকটি। তাছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক অমর সঙ্গী নিয়ে দর্শকদের মাঝে শুরুতে বেশ চর্চা হলেও দিনে দিনে থিতু হয়ে গেল ধারাবাহিকটি।

আরও পড়ুন: পেটের দায়ে করছেন চৌকিদারের কাজ, ধার করে চালিয়েছেন সংসার, জেনে নিন এই বলি তারকারা জীবনের গল্প

বর্তমানে এই দুই ধারাবাহিক নিয়ে আর চর্চা শোনা যাচ্ছে না দর্শকদের মধ্যে। অনেকেই বলেছেন “দুপুরের স্লটে ধারাবাহিক দিয়ে বিশাল বড় ভুল করেছে জি বাংলা। ধারাবাহিকের কাহিনী ও কাস্ট ভালো হলেও সেই কারণেই নাকি দর্শকদের মন জয় করতে পারছে না ধারাবাহিকগুলো। অনেকেই আবার এও বলেছেন “দুপুরে স্লটে কে দেখে ধারাবাহিক? শুরুর থেকেই তো বোঝা গিয়েছিল পর্দায় ভালো ফল করতে পারবে না ধারাবাহিকগুলো আর হলও তাই।” তাহলে কি দুপুরের স্লটে ধারাবাহিক দিয়ে ভুল সিদ্ধান্ত নিল জি বাংলা? প্রশ্ন তুলছেন সকলে।

Back to top button