নিজের পায়ে কু’ড়ুল মা’রল জি বাংলা! বেঙ্গল টপারের স্লট বদলে বোকামো করল চ্যানেল!

বর্তমানে প্রতিযোগিতার সময় দাঁড়িয়ে প্রত্যেকটি ধারাবাহিক চেষ্টা করে প্রতিপক্ষকে টিআরপি রেটিং (TRP Rating) তালিকায় হারিয়ে দেওয়ার জন্য। ধারাবাহিকে টাইম স্লট (Time Slot) চেঞ্জ করা থেকে শুরু করে নানান রকম টুইস্ট আনা কত চেষ্টাই না করা হয়ে থাকে। তবে এমন অনেক ধারাবাহিক রয়েছে যাদের টাইম স্লট পাল্টানোর পরেও ধারাবাহিকগুলি দর্শকদের মনে তেমনভাবে জায়গা দখল করতে পারে না। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পাওয়ার পর দর্শকদের মনের নানান প্রশ্ন উঠেছে।

চলতি সপ্তাহে টিআরপি রেটিং তালিকায় নজর দিলেই বোঝা যাবে এই সপ্তাহে জি বাংলার জনপ্রিয় দুটি ধারাবাহিক ফুলকি এবং নিম ফুলের মধু একসাথে টপার হয়েছে। ৭.৭ পয়েন্ট নিয়ে দুজনেই রয়েছে টিআরপি তালিকার প্রথম স্থানে। কিন্তু আর কয়েক সপ্তাহ পরে শুরু হবে জি বাংলার বেশ কিছু নতুন ধারাবাহিক। সেই নতুন ধারাবাহিকের জন্য পুরনো ধারাবাহিক গুলিকে নয় সরে আসতে হচ্ছে, নয়তো তাদের টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই খবর তো আগেই জানতে পেরেছেন দর্শক।

টাইম স্লট বদল করে কি কোন ভুল করলো জি বাংলা?

চলতি সপ্তাহে নিম ফুলের মধুকে টপার হতে দেখে প্রশ্ন উঠেছে দর্শকের মনে। আদৌ কি নিম ফুলের মধুর মতো টপার ধারাবাহিকের টাইম স্লট বদল করে ঠিক সিদ্ধান্ত নিল জি বাংলা? আগামী ১১ ই নভেম্বর থেকে জি বাংলার নতুন ধারাবাহিক পরিণীতা আসছে। এই ধারাবাহিক সম্প্রচারিত হবে রাত আটটায়। সুতরাং নিম ফুলের মধুকে সেই জায়গা ছেড়ে দিতে হচ্ছে। নিম ফুলের মধু সম্ভবত ওই সপ্তাহ থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় দেখানো হবে। আর সেই থেকেই দর্শকের মনে চিন্তা শুরু হয়েছে।

নিম ফুলের মধু বিগত দু’বছর ধরে অসাধারণ ফলাফল করে আসে টিআরপি রেটিং তালিকায়। সবসময় এক থেকে পাঁচের মধ্যেই ছিল এই ধারাবাহিক। বহুবার বেঙ্গল টপারও হয়েছে। তাই এই ধারাবাহিকের টাইম স্লট বদলে দিয়ে চ্যানেলের কোন ক্ষতি ডেকে আনলো না তো জি বাংলা? এটাই হলো বড় প্রশ্ন।

আরও পড়ুন: উল্টে গেল খেলা! টিআরপিতে বাজিমাত করল জি! জোরদার টক্কর দিল জলসা!

এবারে দেখার অপেক্ষায় রাত আটটায় পরিনি তা দর্শকের মন কতটা জয় করতে পারে। আর নিম ফুলের মধুর টাইম স্লট পাল্টানোর পর টিআরপি রেটিং তালিকায় তার কি প্রভাব পড়ে। টাইম স্লট বদলানোর পরেও যদি নিম ফুলের মধু তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে তাহলে সত্যিই ধারাবাহিকটি যে দর্শকের কতটা পছন্দের সেটা বোঝা যাবে। বলানোর পরে একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন ‘নিম ফুলের মধু সময় বদলে জি বাংলা কি কোন ভুল করল? কিন্তু কে বলতে পারে নিম ফুলের মধু সাড়ে ছটায় সম্প্রচারিত হয়েও টিআরপি তালিকা টপ করছে, কারণ বর্তমানে ধারাবাহিকে ধামাকাদার পর্ব চলছে।’

Back to top button