উল্টে গেল খেলা! টিআরপিতে বাজিমাত করল জি! জোরদার টক্কর দিল জলসা!

মূলত বৃহস্পতিবার বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। তবে কোন কোন সপ্তাহে বৃহস্পতিবারের বদলে অন্য দিনও টিআরপি প্রকাশ পেতে দেখা যায়। আজ হল তেমনি একটা দিন। এই টিআরপির মধ্যে দিয়েই দর্শকদের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়, কোন ধারাবাহিকটি ঠিক কতদিন চলতে পারে সেই নিয়ে।
গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলা চ্যানেলের ধারাবাহিক গুলির টিআরপি ছিল বেশ কম। বেশিরভাগ ধারাবাহিক ছিল স্লট হারা। সেই জায়গায় স্টার জলসার বহু ধারাবাহিক জি বাংলাকে পিছনে ফেলে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল। এই সপ্তাহেও কি তেমনটাই হতে চলেছে নাকি ঘুরে যেতে চলেছে ভাগ্যের চাকা?
এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এবং নিম ফুলের মধু। এই ধারাবাহিক দুটির প্রাপ্ত নম্বর ৭.৭।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের কথা এবং গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৯ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই দুই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ। এই সপ্তাহে ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের উড়ান এবং রোশনাই ধারাবহিক। এই দুই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৯।
1st •• ফুলকি, নিম ফুলের মধু 7.7
2nd •• গীতা LLB, কথা 7.1
3rd •• জগদ্ধাত্রী, কোন গোপনে 6.9
4th •• শুভ বিবাহ 6.1
5th •• উড়ান, রোশনাই 5.9

