সত্যের সন্ধানে আদির নতুন চাল! পাশে দাঁড়ালো কমলা! অনিচ্ছা সত্বেও প্ল্যানে সামিল হলো পল্লবী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, বাবা যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক তখনই দুই ভাই মেতে উঠেছে নিজেদের স্বার্থের হিসেব-নিকেশে। অত বড় হাসপাতালের চিকিৎসার মোটা অঙ্কের বিল কে মেটাবে, সেই টাকা কোত্থেকে আসবে এসব নিয়ে তাদের ঝগড়ার শেষ নেই। বাবার সংকটময় পরিস্থিতির চেয়েও ছেলেদের কাছে প্রাধান্য পেয়েছে টাকার চিন্তা। রক্তের সম্পর্কের এমন নির্মম পরিণতি সত্যি অত্যন্ত বেদনাদায়ক।

পুরো ঘটনায় সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল কমলা কাকির ছেলেদের আচরণ। এত কিছুর পর, এমনকি তাদের তীব্র ভাষায় অপমান বা সচেতন করার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা লজ্জাবোধ দেখা গেল না। সামান্যতম মনুষ্যত্ব থাকলেও একজন মানুষ নিজের খাওয়াদাওয়া ফেলে ছুটে যেত হাসপাতালে। কিন্তু তারা দিব্যি নির্বিকারভাবে নিজের খাবার খেয়ে নিলো, যা তার চরম নির্দয়তা ও বিবেকহীন মানসিকতাকেই স্পষ্ট করে তোলে।

অন্যদিকে ঝিনুক যখন তার সৎ দাদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল, তখন সম্রাটের আপত্তিতে হয়তো কিছুটা যুক্তি ছিল। কারণ তারা এক রক্তের ভাইবোন নয়, তার ওপর ছোটবেলা থেকেই তাদের সম্পর্কের মাঝে নানা জটিলতা ও দূরত্ব ছিল। সেই পুরনো ক্ষোভ বা সমস্যার কারণে সম্রাটের অসন্তোষ প্রকাশ করাটা অন্তত এক দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়া যায়।

কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে বাবা সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, যাঁর শরীর থেকে এইমাত্র অক্সিজেনের মাস্ক খোলা হয়েছে, সেই জন্মদাতা বাবার জন্য ঝিনুকের উদ্বিগ্ন হওয়া খুবই স্বাভাবিক। নিজের বাবার জন্য মেয়ের এই আকুলতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সম্রাট, এমনকি এতেও তার সমস্যা হচ্ছে! সম্রাটের এমন অযৌক্তিক মনোভাব সম্পর্কের জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুনঃ ‘বাধ্য হয়েই অল্প বয়সে বিয়ে…’ ‘আমাদের বাড়িতে প্রেম করে বিয়ে মানে…’ ১৮ পার করার আগেই শ্বশুরবাড়ি! কে অভিনেত্রীর স্বামী? কি করেন তিনি? কেন একসঙ্গে দেখা যায় না তাদের? জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে অকপটে লকেট চট্টোপাধ্যায়!

ওদিকে সত্যের খোঁজে শ্রীনিবাসের অফিসে গিয়েও ব্যর্থ হতে হয় কমলাকে, কারণ তাকে পুরো ঘটনা জানানো হয়নি। তবে আদি থেমে থাকেনি; সে কমলাকে কথা দেয় পুরো সত্য প্রকাশ্যে আনার। কিন্তু সম্পূর্ণ তথ্য না পাওয়ায় সে একটি নতুন বুদ্ধি আঁটে। আদির মাথায় আসা এই প্ল্যানটি কমলারও বেশ পছন্দ হয়। এখন শুধু দেখার অপেক্ষা আদির সেই মাস্টারপ্ল্যান শেষ পর্যন্ত সফল হয় নাকি ঘটনা অন্য মোড় নেয়।

Back to top button