গয়না চু’রির অভিযোগে তোলপাড় গুহ বাড়ি! সমরের টাকা চু’রির পুরনো প্রসঙ্গ টেনে বীণাকে কাঠগড়ায় তুলল প্রীতি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, লক্ষ্মী পুজোর আনন্দমুখর পরিবেশে খেলতে খেলতে মিঠি ও বিট্টুর ধাক্কাধাক্কিতে প্রীতির গয়নার ওপর কোনো একটি রাসায়নিক পদার্থ পড়ে যায়। এর ফলে মুহূর্তের মধ্যে তার গয়নার রং উঠতে শুরু করে এবং তা নকল বলে স্পষ্ট ধরা পড়ে যায়। এই সুযোগে কমলার বড় মেয়ে অঞ্জু ও বড় ছেলে সমর প্রীতিকে কটূকথা শোনানোর সুযোগ হাতছাড়া করে না। তারা বলতে থাকে, প্রীতি ভালোবেসে পালিয়ে বিয়ে করায় তার মা শান্তনুর ওপর প্রতিশোধ নিতে চেয়েছেন এবং জেনেশুনেই নিজের মেয়েকে ঠকিয়ে এই নকল গয়না উপহার দিয়েছেন।
পরিবারের এই তীর্যক কথা ও কটাক্ষ শুনে প্রীতির মাথায় আগুন জ্বলে ওঠে। সে হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে সমস্ত গয়না বার করে আনে। এই দৃশ্য দেখে শান্তনু যখন ভয়ে ঘাবড়ে যায়, তখন কমলার বড় ছেলে ও মেয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে থাকে। কিন্তু প্রীতি কাউকেই ঘরের মধ্যে পাত্তা না দিয়ে সাফ জানিয়ে দেয় যে এই বিষয়ে সে নিজেই তার মায়ের সঙ্গে কথা বলবে, তাই যেন কেউ এই ঝামেলায় নাক না গলায়।
জেদের বশে প্রীতি ওই সমস্ত গয়না নিয়ে সোজা সেই দোকানে গিয়ে হাজির হয় যেখান থেকে তার মা গয়নাগুলো বানিয়ে দিয়েছিলেন। দোকানে পৌঁছেই সে তুমুল ঝামেলা শুরু করে দেয়, অথচ দোকানদারের লোকজন বুঝতেই পারে না আসলে কী ঘটেছে, কারণ তারা দাবি করে যে তারা সমস্ত আসল গয়না দিয়েই বিক্রি করেছিল। এদিকে প্রীতি দোকানের সিসিটিভি ফুটেজে কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করলেও ক্যামেরার টেকনিক্যাল গোলযোগের কারণে পুরো সত্যটা জানতে পারে না এবং বাধ্য হয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে।
বাড়ি ফেরার পর কমলার বড় ছেলের বউ বীণা যখন শান্ত করার উদ্দেশ্যে প্রীতির দিকে বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত, তখন প্রীতি হিতাহিত জ্ঞান হারিয়ে তার ওপর চিৎকার করে ওঠে। প্রীতির এই উগ্র ও কঠোর রূপ দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায়, কারণ বীণার সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক খুব একটা ভালো না থাকলেও প্রীতি কখনোই এমন অভদ্র বা খারাপ আচরণ করার মতো মেয়ে ছিল না। কিন্তু সমস্ত সীমানা ছাড়িয়ে প্রীতি সকলের সামনে সোজাসুজি বীণার ঘাড়েই তার গয়না চুরির গুরুতর অপবাদ চাপিয়ে দেয়।
আরও পড়ুনঃ প্রীতির নতুন রূপ দেখে হতবাক গুহ পরিবার! গয়না বিকল হতেই বীণার ঘাড়ে চু’রির অপবাদ! দুর্ধর্ষ আজকের পর্ব
আসন্ন পর্বে দেখা যাবে, প্রীতি কিছুতেই থামতে চায় না এবং বীণাকে সমানে একের পর এক অভিযোগে বিদ্ধ করে চলে। সে তীব্র ভাষায় মনে করিয়ে দেয় যে, কিছুদিন আগে যখন সমরের ঘর থেকে কয়েক লক্ষ টাকা চু’রি হয়েছিল, তখন সমর নিজেই তার স্ত্রী বীণাকে চো’র বলে সন্দেহ করেছিল এবং দোষারোপ করেছিল; তখন তো বীণা প্রতিবাদ করেনি, আজ প্রীতিকে যখন চো’র সাজানো হচ্ছে তখন কেন তার এত গায়ে লাগছে? প্রীতির মুখে এই বিস্ফোরক ও অতীতের ক্ষতবিক্ষত কথাগুলো শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ বাকরুদ্ধ ও চরম অবাক হয়ে যায়।

