গোটা বাড়িতে নেই কোন জানলা! দরজা খুলতেও লাগে পাসওয়ার্ড! সম্রাটের খাঁচায় বন্দি ঝিনুক! স্বামীর আসল রূপটা কি এবার দেখে ফেলবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, আদিত্য গুহ বাড়িতে এলে কমলা দেবী তাঁর মেয়ে পল্লবীকে ডেকে অতিথি আপ্যায়নের জন্য চা তৈরি করতে বলেন। মায়ের এই নির্দেশ শুনেই পল্লবী মনে মনে রেগে আগুন হয়ে যায়। সে আদিত্যর ওপর প্রতিশোধ নেওয়ার একটি মোক্ষম সুযোগ খোঁজে। রান্নাঘরে গিয়ে সে চায়ের কাপে লুকিয়ে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয় এবং সেই ঝাল চা নিয়ে গিয়ে আদিত্যের হাতে তুলে দেয়।

লঙ্কা গুঁড়ো মেশানো সেই ঝাল চা মুখে দিয়েই আদিত্য চরম চমকে ওঠে। তবে সবাইকে অবাক করে দিয়ে সে পল্লবীর নামে কোনো অভিযোগ তো করেই না, বরং মুখ বুজে এক নিঃশ্বাসে পুরো চা শেষ করে ফেলে। আদিত্যের এই আচরণ দেখে পল্লবী নিজেই অবাক হয়ে যায়। এর ঠিক পরেই আদিত্য হঠাৎ করে পল্লবীর সঙ্গে তার বিয়ের কথা তুললে, পল্লবী লজ্জায় ও রাগে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। আদিত্য অবশ্য বুঝতেই পারে না হঠাৎ করে পল্লবীর কী হলো, কারণ সে তো চায়ের পেছনের আসল সত্যিটা এখনো জানে না।

অন্যদিকে, সম্রাট ও ঝিনুকের সম্পর্কের গল্পে এক নতুন মোড় এসেছে। সম্রাটকে দেখে একটি প্রশ্ন বারবার মাথায় আসে কাউকে ভালোবাসা অবশ্যই সুন্দর, কিন্তু সেই ভালোবাসা যদি ধীরে ধীরে কারও স্বাধীনতা কেড়ে নেয়, তবে তাকে কী বলা উচিত? ঝিনুকের জন্য সম্রাট অনেক কিছু করলেও, সে আসলে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ঝিনুক প্রায় বন্দির মতো জীবন কাটাচ্ছে। এমনকি বাড়ির দরজার পাসওয়ার্ড লকটিও ঝিনুককে জানানো হয়নি, যা সত্যিই অদ্ভুত ও রহস্যময়।

আগামী পর্বে দেখা যাবে, বাড়ি ফিরে খেতে বসেই সম্রাট ঝিনুককে জিজ্ঞাসা করে যে সে আজ বাইরে বের হতে চেয়েছিল কি না। জবাবে ঝিনুক জানায়, সে সম্রাটের জন্য পাস্তা বানানোর কথা ভেবেছিল এবং তার উপাদান কিনতে বাইরে যেতে চেয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারেনি। ঝিনুকের এই কথার পর সম্রাট মনে মনে নিজের আসল রূপ প্রকাশ করে সে ভাবে যে ঝিনুককে সে কোনোদিনই এই বাড়ির বাইরে যেতে দেবে না এবং দরজার পাসওয়ার্ডও কখনো জানাবে না।

আরও পড়ুনঃ ‘গানের প্রতিযোগিতায় গিয়ে উনি…’ ‘সব চ্যাট আছে, চাইলেই দেখাতে পারি…’ ‘মহিলাদের সম্মান করি, একটা বাচ্চা আছে ওনার তাই…’ কী এমন চ্যাট আছে, যা ফাঁস হলে লজ্জায় পড়বেন গায়িকা? অদিতি মুন্সিকে ঘিরে বি’স্ফোরক বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি!

সম্রাট মনে মনে যতই ছক কষুক না কেন, ঠিক তখনই ঝিনুক এমন একটি প্রশ্ন করে বসে যার কোনো উত্তর সম্রাটের কাছে থাকে না। ঝিনুক জানতে চায়, “আমি বাইরে বের হতে চেয়েছিলাম, সেটা তুমি জানলে কীভাবে?” এই একটি প্রশ্ন শুনেই সম্রাট পুরোপুরি চুপ হয়ে যায় এবং পরিস্থিতি কীভাবে সামাল দেবে তা বুঝে উঠতে পারে না। এখন দেখার বিষয়, ঝিনুক কি সম্রাটের এই অদ্ভুত আচরণের আসল কারণ ধরতে পারবে, নাকি সম্রাট আবারও কোনো মিথ্যে অজুহাতে নিজেকে বাঁচিয়ে নেবে?

Back to top button