ঘুমন্ত সায়ন্তনকে তুলে নিয়ে গেল উজির লোকেরা! নতুন ডাক্তারকে সঙ্গে নিয়ে মোক্ষম চাল উজ্বলার! কি করতে চলেছে সে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। অফিসে এসে অত্যন্ত গম্ভীর মুখে জিৎ বাসু নির্দেশ দেয় যাতে উজ্জ্বলা ব্যানার্জির নামে একটি সাসপেনশন অর্ডার তৈরি করা হয়। কিছুক্ষণের মধ্যেই একজন পুলিশ কর্মী সেই কাগজ তৈরি করে জিতের সামনে এনে বলে যে, সব লেখাই আছে, শুধু স্যারের সই বাকি। ঠিক সেই মুহূর্তেই সেখানে নাটকীয়ভাবে হাজির হয় উজি ও ঋষি। উজি কোনো দ্বিধা না রেখে সরাসরি জিতের সামনে নিজের পদত্যাগপত্র এগিয়ে দিয়ে বলে যে, সে এই চাকরি থেকে ইস্তফা দিচ্ছে। উজির মুখে এই আকস্মিক রিজাইন দেওয়ার কথা শুনে জিৎ বাসু চরমভাবে চমকে ওঠে।
এরপরে উজি সরাসরি দেখা করতে যায় নিশার সাথে। নিশা যদিও উজির মুখ পর্যন্ত দেখতে চাইছিল না, তবুও উজি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে কিছুতেই নিশাকে আর খারাপ পথে ফিরে যেতে দেবে না। কিন্তু নিশা উল্টো চ্যালেঞ্জ করে উজি এবং বাকি পুলিশ অফিসারদের নাকের ডগা দিয়ে সে আবারও খারাপ হয়ে দেখাবে। তার বিশ্বাস নিয়ে যে অন্যায়টা করা হয়েছে, নিশা তার প্রতিশোধ নেবে জিতের উপর এবং নিজের মায়ের পেটের বোনের উপরেও। দিদির এমন ভয়ংকর রূপ দেখে উজি মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ নিশার এমন রূপ সে আগে কখনো দেখেনি।
ওদিকে খেয়া সায়ন্তনকে নিয়ে এত বাড়াবাড়ি করছে যে সত্যিই বলার কিছু নেই। সায়ন্তন আবারও নিজের পাতা ফাঁদে খেয়াকে ফেলে দিয়েছে। মিথ্যে নাটক করে সে খেয়াকে আবারও দুর্বল করে তুলেছে আর খেয়া এত কিছুর পরেও সায়ন্তনের পেছনেই পড়ে রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে খেয়ার দিদি উস্কানি দিচ্ছে এবং খেয়াকে ব্রেনওয়াশ করে তাদের পারিবারিক ব্যবসা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা চাইছে ঋষিকে ব্যবসা থেকে সরিয়ে নিজেরা ওই ব্যবসায় হাত বসাতে। খেয়া এতটাই বোকা যে সবার পাতা ফাঁদেই সহজে পা দিয়ে দিচ্ছে।
আগামী পর্বে দেখতে পাবেন, উজির লোকেরা মুখে মাস্ক পরে ঘুমন্ত অবস্থায় সায়ন্তনকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায়। তারপর তাকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে নতুন একজন ডাক্তারকে দিয়ে সায়ন্তনের পরীক্ষা করানো হয়। সায়ন্তন যে আসলে কোনো অসুস্থ নয়, বরং রোগী সেজে নিজেকে বাঁচানোর নাটক করছে, সেই সত্যিটা উজি নিজেই নতুন ডাক্তারবাবুকে পরিষ্কার জানিয়ে দেয়।
আরও পড়ুনঃ ফাঁ’স হল শিরিনের আসল পরিচয়! গু’লিবিদ্ধ মাকে বাঁচাতে গিয়ে বিরাট বড় বিপদের মুখে পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে দেখা যায়, ঋষি একটি ডিলের উদ্দেশ্যে অন্য একটি অফিসে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে দুর্জয় ঘোষাল নামের এক ব্যক্তি ওই অফিসে নতুন ম্যানেজার হিসেবে জয়েন করতে চলেছে। এই খবর পাওয়ার পর ঋষি বিন্দুমাত্র সময় নষ্ট না করে পরিষ্কার জানিয়ে দেয় যে, যদি দুর্জয় ঘোষাল এখানে ম্যানেজার হয় তাহলে সে এই ডিল বাতিল করছে।

