একটি ভিডিওতেই ওলটপালট দুই বোনের দুনিয়া! উজির সামনে কঠিন সত্যি! বো’মা বি’স্ফোরণে বোনকে খু’ন! জিতের হাতেই গ্রেফতার নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ব্যানার্জি বাড়িতে যখন সবাই ধরে নিয়েছে উজি আর নেই, তখন তার মা-বাবা বাড়িতে উজির শ্রাদ্ধের আয়োজন করার কথা বলেন। এই কথা শুনে ঋষি মারাত্মকভাবে ক্ষিপ্ত এবং মানসিকভাবে ভেঙে পড়ে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে, বাড়িতে কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান হবে না। কারণ ঋষির মন বলছে, উজির কিছুই হয়নি এবং সে কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে।

সবাইকে অবাক করে দিয়ে দেখা যায়, ঋষির ধারণাই সত্যি উজি আসলে মারা যায়নি। রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় সে একটি অজানা জায়গায় লুকিয়ে আছে। সেখান থেকেই সে গোপনে কাউকে ফোন করে খুব জরুরি ভিত্তিতে দেখা করার কথা বলে। নিজের এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের উচিত শিক্ষা দিতেই উজি এই লুকোচুরির খেলা খেলছে। এত সহজে হার মানার পাত্রী সে নয়, বরং সবার চোখের আড়ালে থেকে সে এবার এক নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছে।

অন্যদিকে, নিশার অবস্থাও একেবারে ভেঙে পড়ার মতো। সারারাত মদ খেয়ে কাটানোর পর সে শুভেন্দুর কাছে যায় সাহায্য বা কোনো উপায়ের খোঁজে। কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে, পরিস্থিতি যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা নয়। কারণ, তাদের শত্রু দুর্জয় আগেই নিজের চাল চেলে রেখেছে। ফলে জিতের হাতে যখন একটি বিশেষ ভিডিও পৌঁছায়, তখন পুরো পরিস্থিতিই এক নতুন দিকে মোড় নিতে শুরু করে।

উজিকে হারানোর যন্ত্রণা ঋষি যেন আর কোনোভাবেই সামলাতে পারছিল না। প্রিয় মানুষকে হারানোর এই তীব্র কষ্টে সে আবারও হাতে তুলে নেয় মদের বোতল। মনে হলো, এতদিনের সব লড়াই আর কষ্টের পর ঋষি যেন আবার সেই পুরনো, একাকী ও ভাঙা মানুষটাতেই ফিরে গেল।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক চ’ক্রের মুখে পারুল! ডার্ক ওয়েবে আয়াপ্পানের হিরের খোঁজ! এবার কি তবে ফাঁস হবে সংযুক্তা-শিঞ্জিনীর আসল কীর্তি? দুর্ধর্ষ আজকের পর্ব

এমন সময় উজির সামনে আসে এক ভয়ঙ্কর সত্য, যা শুনে সে একেবারে স্তব্ধ হয়ে যায়। নিজের মোবাইলে একটি ভিডিও দেখতে গিয়ে সে জানতে পারে যে, তার নিজের স্বামী জিৎ বাসুর হাতেই নাকি গ্রেফতার হয়েছে নিশা! ভিডিওতে দাবি করা হয়, নিজের বোন উজ্জ্বলাকে বোমা বিস্ফোরণে হত্যা করার অভিযোগে নিশাকে গ্রেফতার করা হয়েছে। এই খবর শুনে উজি যেন নিজের চোখ-কানকে বিশ্বাস করতে পারে না, এক মুহূর্তে তার দুনিয়া ওলটপালট হয়ে যায়। তবে নিশাও চুপ করে থাকার মানুষ নয় সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক আসল অপরাধীদের সবার সামনে আনবে এবং এই চক্রান্তের পেছনে যারা আছে, তাদের শাস্তি দিয়েই ছাড়বে।

Back to top button