আচমকাই গায়েব নার্স! ওদিকে নিশার ফোন কল আড়ি পেতে শুনল জিৎ বাসু! কোন বড় বিপদে পড়তে চলেছে উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। টিআরপি তালিকার প্রথম সারিতে থাকা এই মেগা সিরিয়ালটি শুরু থেকেই তার টানটান উত্তেজনাপূর্ণ গল্প এবং একের পর এক চমকপ্রদ মোড় দিয়ে দর্শকদের ড্রয়িংরুমে পাকা জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ধারাবাহিকের মেডিকেল রিপোর্ট নিয়ে যে প্রশ্ন উঠেছিল, আজকের পর্ব সেই সন্দেহগুলোকে আরও বাড়িয়ে দিল। বাস্তবে যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক ল্যাবের রিপোর্টে সাধারণত ল্যাবের নাম, রিপোর্ট নম্বর, পরীক্ষার বিবরণ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের স্বাক্ষর থাকে। কিন্তু আজকের পর্বে যে রিপোর্টটি দেখানো হলো, তা দেখে সেটির উৎস বা কোন হাসপাতাল থেকে এসেছে, তার কোনো ধারণাই পাওয়া গেল না। গল্পের এই জায়গাটা বাস্তবতার নিরিখে কিছুটা দুর্বল লেগেছে। বিশেষ করে যেখানে পুরো তদন্তটাই একটা রিপোর্টের ওপর নির্ভর করছে, সেখানে সেটির উৎস যাচাই না করাটা বেশ অবাক করার মতো। এমনকি সন্দেহ তৈরি হওয়ার পরও চিকিৎসক বা তদন্তকারী কেউই ল্যাবের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলেন না, যা আরও একটু নিখ নিখুঁতভাবে দেখানো যেত।

সায়ন্তনের করা এফআইআর (FIR)-এর পর থেকে পুরো পরিস্থিতি আরও জটিল ও রহস্যময় হয়ে উঠেছে। তবে এই জটিলতার মাঝেই একটা ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। এই সুযোগে ঐশীকে আবার নতুন এক আত্মবিশ্বাসে ভরপুর দেখা গেছে, যা গল্পে নতুন টুইস্ট এনেছে এবং দর্শকদের মনে কৌতূহল বাড়িয়েছে। একই সাথে, আজকের পর্বের অন্যতম আকর্ষণীয় ও জমজমাট দিক ছিল খেয়া এবং ঋষির মায়ের সাথে উজির মুখোমুখি হওয়া, যা পুরো পর্বের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছিল।

গতকালের এপিসোডে একটা দৃশ্য সত্যিই মন ছুঁয়ে গেছে, যা নিশা ও উজির সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। উজি জেলে যেতে পারে এই কথাটা শুনেই ভেঙে পড়েছিল নিশা। অথচ নিজের জেলে যাওয়া নিয়ে তাকে কখনো এতটা চিন্তা করতে দেখা যায়নি। বোনের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে।

বোনের বিপদে নিশার মুখের কিছু সংলাপ তাদের সম্পর্কের আসল রূপটি সবার সামনে উন্মোচন করেছে। সে বলে ওঠে “আমি তো তোকে তুলোয় মুড়িয়ে রাখতে চেয়েছিলাম উজি।” কিংবা “আমি তোর উপর রাগ করি, অভিমান করি… কিন্তু আমার তো তুই ছাড়া কেউ নেই উজি।” এই কয়েকটা সংলাপই বুঝিয়ে দিল, যত ভুল বোঝাবুঝি বা ঝগড়াই থাকুক না কেন, উজি নিশার কাছে শুধু বোন নয়, তার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ।

আরও পড়ুনঃ চোখের সামনেই লুকিয়ে সৌমিত্র! শিরিনের বাবাকে বাঁচাতে বিরাট বড় ঝুঁকি নিল পারুল-রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে অর্থাৎ সোমবারের এপিসোডে গল্পে আসতে চলেছে বড় এক ধামাকা। ডাক্তার উজিকে ফোন দিয়ে জানাবে যে, তাদের ওখানে যে নার্স কাজ করতো তাকে আর হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আচমকাই উধাও হয়ে গেছে। অন্যদিকে, নিশা ভানুকে ফোন দিয়ে ধমকে বলবে, পুলিশ তার পিছে ঘুরে বেড়াচ্ছে আর সে ওখানে বসে টাকা উড়াচ্ছে! ঘটনাক্রমে জীত বাসু নিশার এই ফোনের কথা আড়ি পেতে শুনে ফেলবে এবং মনে মনে ভাববে যে, ভানু এতো টাকা কই পেলো? এটার খোঁজ তাকে করতেই হবে। সব মিলিয়ে আগামী পর্বে রহস্যের জাল আরও কতটা ঘনীভূত হয়, সেটাই এখন দেখার।

Back to top button