নিজের দিদিকে বাঁচাতে উজির মিথ্যে নাটক! উজির চাল ধরে ফেলে নিশাকে জেলে ঢোকানোর পণ করলো জিৎ বসু! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব।
ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। সায়ন্তনের মিষ্টি মিষ্টি কথায় ভুলে খেয়া যখন তাকে দেখতে হাসপাতালে যায়, সায়ন্তন তখন তাকে আবারও নানা রকম ভুলভাল বুঝিয়ে নিজের বশে করে নেয়। সরল মনে খেয়া সায়ন্তনের সব কথা বিশ্বাস করলেও, আড়ালে সায়ন্তন এক মারাত্মক খেলা খেলছে। সে আসল ডাক্তারের সাথে হাত মিলিয়ে পরিকল্পনা করছে কীভাবে তার এই মিথ্যে অভিনয়ের রোগটাকে সত্যি রোগে পরিণত করে সবাইকে ধোঁকা দেওয়া যায়। সায়ন্তনের এই ভয়ঙ্কর চাল উজিদের কল্পনারও বাইরে।
এরই মাঝে জীতের বাড়িতে নিশা এসেছে তার দেখাশোনা করার জন্য। অন্যদিকে, জিৎকে ফোনে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে শোনা যায় যে, সে তার সমস্ত খোয়া যাওয়া টাকা যেকোনো উপায়ে ফিরিয়ে আনবেই। শুধু তাই নয়, এবার সে আসল অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করিয়ে ছাড়বে বলে মনে মনে শক্ত প্রতিজ্ঞা করে।
ওদিকে উজি এক বুদ্ধিদীপ্ত চাল চেলেছে। সে দুর্জয় আর সায়ন্তনের সমস্ত পরিকল্পনা ধরার জন্য দুর্জয়ের শরীরে একটা গোপন মাইক্রো চিপ ঢুকিয়ে দেয়, যাতে ওদের দুজনের সব কথোপকথন রেকর্ড করা যায়। উজির জন্যই দুর্জয় জেল থেকে ছাড়া পায়, কারণ উজি জানত ছাড়া পেয়ে দুর্জয় প্রথমেই সায়ন্তনের সাথে দেখা করতে যাবে। সায়ন্তন অবশ্য ততক্ষণে ডাক্তারের সাথে প্ল্যান করে খেয়াকে বেশ ভালোই বোকা বানিয়ে ফেলেছে এবং আমেরিকা পালানোর জন্য খেয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরপর দুর্জয় যখন সায়ন্তনের সাথে দেখা করতে যায়, সায়ন্তন কোনোভাবে উজির এই প্ল্যানটা বুঝে গিয়ে আগে থেকেই সাবধান হয়ে যায়। তাই কোনো মুখে কথা না বলে, তারা কাগজে লিখে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। ফলে উজি আড়ি পেতেও কিছুই বুঝতে পারে না।
নিজেদের পরিকল্পনা অনুযায়ী সায়ন্তনের আমেরিকা যাওয়ার পথ পরিষ্কার দেখে খেয়া উজিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সে অহংকার করে বলে, উজি যেমন সায়ন্তনের জামিন পাওয়া আটকাতে পারেনি, ঠিক তেমনি তার আমেরিকা যাওয়াটাও কোনোভাবেই আটকে রাখতে পারবে না। তবে উজিও দমে যাওয়ার পাত্রী নয়; পাল্টা জবাবে সেও স্পষ্ট জানিয়ে দেয় যে, সায়ন্তনের এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা সে এত সহজে কোনোমতেই সফল হতে দেবে না।
আরও পড়ুনঃ ‘আমি সময় দিতে পারিনি, ওদের মা ওদেরকে মানুষ করেছে…’ ‘রাগ অভিমান কিছুই হয় না ওদের উপর…’ ‘দুজনেই আমার কাছে…’ নিজের দুই সন্তানকে নিয়ে কি বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত?
আগামী পর্বে দেখা যাবে, নিশা তার স্ক্যামিং বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সমস্ত টাকা নিজের দিদি উজির মাধ্যমে থানায় পুলিশের কাছে ফিরিয়ে দেয়। উজি থানায় গিয়ে অফিসার জিৎ বাসুর হাতে সব টাকা তুলে দিতেই, জিৎ অবাক হয়ে উজিকে জিজ্ঞেস করে যে এই টাকাটা ঠিক কে পাঠিয়েছে? উজি সত্যিটা আড়াল করার জন্য বলে যে, কে টাকাটা পাঠিয়েছে তা জানা যায়নি স্যার। কিন্তু বুদ্ধিমান জিৎ বাসু উজির এই কথা একেবারেই বিশ্বাস করে না। সে সন্দেহ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেয় যে, নিজের দিদিকে বাঁচাতে উজি মিথ্যা কথা বলছে। তবে উজি যতই চেষ্টা করুক না কেন, সে তার দিদিকে বাঁচাতে পারবে না এবং জিৎ উজির দিদিকে গ্রেফতার করেই ছাড়বে।

