ধরা পড়ল দুর্জয়! এবার কি তবে সায়ন্তনের মুখোশ খোলার পালা? উজির হুঁশিয়ারির জবাবে একি করলো সায়ন্তন! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ তে (Jowar Bhanta) চলছে টানটান উত্তেজনা পর্ব।
ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে চরম উত্তেজনা। অপমানে এবং দুঃখে পুরোপুরি ভেঙে পড়ে জিৎ আচমকাই নিশার বাড়িতে গিয়ে হাজির হয়। সে সেখানে গিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা পরিষ্কার জানিয়ে দেয়। জিৎ সরাসরি নিশাকে বলে দেয় যে, তার পক্ষে নিশাকে বিয়ে করা আর কোনোভাবেই সম্ভব নয়। জিতের মতে, তার নিজের চরিত্রের ওপর একটা মস্ত বড় দাগ লেগে গেছে এবং কর্মক্ষেত্রেও তাকে চরম অপমান সহ্য করতে হয়েছে। এই ভাঙা মন এবং কলঙ্কিত চরিত্র নিয়ে সে নিশার জীবন নষ্ট করতে চায় না এবং তাকে নিজের জীবনে জড়াতেও রাজি নয়।
এদিকে খেয়ার জীবন থেকে সায়ন্তনকে চিরতরে সরিয়ে দেওয়াও মোটেও সহজ হচ্ছে না। সায়ন্তন যাতে কোনোভাবেই খেয়াকে ডিভোর্স না দেয়, সেই জন্য মেসোমশাই নিজে জেলে গিয়ে সায়ন্তনকে ভালোমতো বুঝিয়ে এবং উস্কে দিয়ে এসেছেন। মেসোমশাইয়ের এই কুচক্রী চালের কারণে সায়ন্তন খেয়াকে এত সহজে মুক্তি দিতে রাজি হবে না। অবশ্য খেয়াও নিজের মনের গভীরে আগে থেকেই জানত যে, সায়ন্তনের কবল থেকে মুক্ত হওয়া বা তার কাছ থেকে ডিভোর্স আদায় করাটা তার জন্য মস্ত বড় একটা লড়াই হতে চলেছে।
সায়ন্তনকে ডিভোর্স দেওয়ার এই ব্যাপারটা খেয়ার মা ও দিদি কেউই মন থেকে মেনে নিতে পারছে না। খেয়ার মা তো বারবার তাকে বোঝাতে থাকেন যে, জীবনের সব মানুষকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত; তাই সায়ন্তনকে যেন খেয়া আরও একটা সুযোগ দেয়। কিন্তু মায়ের এই অনুরোধেও খেয়ার মন গলে না। সে মনে মনে শক্ত করে ঠিক করে ফেলেছে যে, সে আর কোনো অবস্থাতেই সায়ন্তনের সাথে সংসার করবে না এবং তাকে ডিভোর্স দিয়েই ছাড়বে। খেয়ার এই কঠিন ও সঠিক সিদ্ধান্তের সাথে উজি ও ঋষিও সম্পূর্ণ একমত পোষণ করে।
চাকরি থেকে সাসপেন্ড হওয়ার পর জিৎ যেন নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে মদ্যপ অবস্থায়, নেশায় চুর হয়ে নিশার বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু জিৎ আসলে ভেতরে ভেতরে একটা বড় চাল চালছে। সে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিশাকে ফান্দে ফেলার একটা নিখুঁত প্ল্যান করেছে। ওদিকে জিৎ যে চোরাকারবারির দলকে হন্যে হয়ে খুঁজছিল, তার আসল হোতা বা ‘মেইন কালপিট’ হলো স্বয়ং নিশা যা জিৎ এখনও নিশ্চিতভাবে জানে না। জিৎকে এই অবস্থায় দেখে নিশা ভয় পেয়ে ঠিক করে যে, সে এবার এই সমস্ত চোরাকারবারের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেবে।
আরও পড়ুনঃ শয়তানের মুখোশ খুলতে গিয়ে হতভম্ব পারুল! শিরিনের পাল্টা হু’মকিকে চমকে গেল রায়ান! কোন দিকে মোড় নেবে গল্প? দুর্ধর্ষ আজকের পর্ব
অন্য দিকে, পরের দিন উজি সরাসরি সায়ন্তনের মুখোমুখি হয়ে তাকে কড়া ভাষায় সাবধান করে দেয়। সে জানায় যে দুর্জয় ব্যানার্জি ইতিপূর্বেই পুলিশের হাতে ধরা পড়েছে, তাই এবার আসল খেলাটা জমবে কোর্টের ভেতরে। তবে সায়ন্তনও এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। উজির এই হুঁশিয়ারি শুনে সে বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টে উজিকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সায়ন্তন সাফ জানিয়ে দেয় যে, সে উজির জীবনকে নরক বানিয়ে ছাড়বে।

