‘জোকার লাগছে…কুসুমের মতন সাজলেই কুসুম হওয়া যায় না’- হিন্দি থেকে বাংলায় রিমেক! প্রোমো বেরোতেই ধুয়ে দিল দর্শক!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial)। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
স্টার জলসা, জি বাংলা সহ আরও বিভিন্ন চ্যানেলে আসছে নতুন নতুন ধারাবাহিক। কোন ধারাবাহিকের টিআরপি রেটিং কম হলে বা দীর্ঘ অনেক বছর ধরে চলার পর সেই ধারাবাহিক চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। তার জায়গায় শুরু হয় নতুন ধারাবাহিক। যেমন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কুসুম।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঞ্জনা বসু অভিনেতা সপ্তর্ষি রায় এবং নায়িকা চরিত্রে তনিষ্কা তিওয়ারিকে। তবে ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পর থেকেই ট্রোলের মুখে পড়েছে ধারাবাহিকটি। দর্শকদের দাবি একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের হুবহু কপি করেছে চ্যানেল। জি বাংলা শেষমেষ হিন্দি ধারাবাহিকের গল্প টুকলি করলো।
কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন, ‘হিন্দি থেকে বাংলায় ট্রান্সফার করা হচ্ছে।’ অন্য আরেকজন বলেছেন, ‘প্রোমো দেখে অগা বগারাও বুঝবে, এটা হিন্দি সিরিয়াল জী টিভির ‘বসুধা’ এর নকল!! তারপর ও পুরোপুরি ফুটিয়ে তুলতে পারবে কিনা সন্দেহ! একমাত্র অঞ্জনা বসু ছাড়া কাউকেই গ্ৰহনযোগ্য লাগলো না!’ পাশাপাশি একজন পজিটিভ কমেন্ট করেও বলেছেন ‘বসুধার ভালো টিআরপি, ভালো সিরিয়াল ওর রিমেক হলে একাই জি বাংলার টিআরপি টেনে নিয়ে যাবে। কারণ আমি প্রোমো দেখেই বুঝেছি এটা বসুধার রিমেক ওই ভাবে যদি হুবহু দেখাতে পারে টিআরপি ভালো পাবেই।
আবার অন্য একজন দাবি করেছেন, ‘বস্তা পচা গল্প একই জিনিস বড়লোকের ছেলে বিদেশ থেকে আসে আর গ্রামের গরীব মেয়ে এসে কাজ করতে করতে লাইন মেরে বিয়ে করে তারপর পরিবারের সবাইকে টাইট দেয়। এর বাইরে কোন গল্প নেই প্রতিবার শুধু নাম পাল্টে যায় আর গল্প একই থাকে। এই করেই চলছে বাংলা সিরিয়াল সাজানো গল্প মানুষের সময় কাটে না বলে কিছু মানুষ টিভির সামনে বসে এই গাল গল্প দেখে যায় সাধারণ দর্শক কেউ দেখে না বললেই চলে এই জন্যই টিভি ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। নয় হিন্দি কোন সিরিয়াল থেকে কপি মারা হবে আর নইলে বাংলা কোন সিরিয়াল থেকে কপি মারা হবে। নতুনত্বের কোন বালাই নেই নতুন ধরনের কোন শো করতে ভয় পায়। যদি টিআরপি না পায় লস চলবে সেই ভয়ে কোন এক্সপেরিমেন্ট করতেও চায়না একটার পর একটা সেই বস্তা পচা স্ক্রিপ্ট দিয়েই কাজ চালাচ্ছে। তারপরে বলবে বাংলা সিনেমা বাংলা সিরিয়ালের পাশে দাঁড়ান।’
আরও পড়ুনঃ একটি ধারাবাহিকেই দর্শকদের মন কেড়েছিলেন বিবি চৌধুরানী! কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী নিবেদিতা?
মোটকথা ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে আবারও শুরু হয়ে গিয়েছে তর্ক বিতর্ক, সমালোচনা, কটাক্ষ। দেখা যাক ধারাবাহিকটি শুরুর পর কোন দিকে মোড় নেয়। এখন তো দর্শকেরা রিমেক ভার্সন শুনে ভীষণ ক্ষিপ্ত হয়ে রয়েছে। বাংলা ধারাবাহিকের পাশাপাশি অনেকে হিন্দি ধারাবাহিক গুলির উপর নজর রাখে তাই অনেকেরই এই বিষয়টা চোখের আড়াল হয়নি।

