বেঙ্গল টপার হয়েও রেহাই নেই! ফুলকির স্লট ঘোষণা হতেই কোপ পড়লো গৌরী এলোর উপর, তবে কি বিদায়ের পথে গৌরী ঈশান জুটি?

নতুন বছর পড়ার সাথে সাথে অনেকে গুলো ধারাবাহিক প্রথম সাড়ির চ্যানেল গুলিতে এসেছে আবার টিআরপির অভাবে চলেও গেছে। স্টার এবং জি-বাংলা মিলে আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই ‘তুঁতে’ ধারাবাহিকের টাইম স্লট জানা গিয়েছিল। এবার জানা গেল ‘ফুলকি’ ধারাবাহিকের টাইম স্লট। যা দেখে বেশ ভয় পেয়েছেন দর্শক মহল।
চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেল সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে সরিয়ে সেখানে নিয়ে আসা হবে ফুলকিকে। এটা শুনে আকাশ থেকে পড়লেন গৌরী এলো ধারাবাহিকের দর্শকরা। এটা কীভাবে হতে পারে তাহলে কি শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক? নাকি অন্য কোন স্লটে দেওয়া হবে? আর সেটা হলেও কোন স্লটই বা ফাঁকা?
এই মুহূর্তে একাধিক প্রশ্ন ঘুরছে দর্শকদের মাথায়। আজকেই টিআরপিতে টপ করল গৌরী এলো। তার ভক্তদের জন্য খুব খুশির দিন ছিল আজ। কিন্তু সেই সমস্ত খুশি কেড়ে নিল ফুলকির টাইম স্লট। একেবারে প্রাইম টাইম থেকে সরিয়ে কোন সময় রাখা হবে এই ধারাবাহিককে তা নিয়ে এখন হাজারো মাথাব্যথা দর্শকদের। আদেও রাখা হবে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে।
কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় প্রোমো প্রকাশ করেছিল ফুলকি। যেখানে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকের অনেক সদস্যকেই। সেই প্রোমোতে গল্পটাকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যাতে করে দর্শকরা চাইছিলেন খুব তাড়াতাড়ি যেন টেলিভিশনে টেলিকাস্ট করা হয় ফুলকিকে। কিন্তু সম্প্রচারের সময় জানার পর এখন বেশ চিন্তিত তারা।
টিআরপি কম থাকার জন্য অনেক ধারাবাহিক শেষ হয়ে যেতে দেখেছে দর্শক মহল। এবার কি তবে টিআরপি টপার হওয়ার পরও শেষ হয়ে যাবে গৌরী এলো? যতক্ষণ না পর্যন্ত এই ধারাবাহিকের নতুন টাইম স্লট প্রকাশ পাচ্ছে ততদিন পর্যন্ত দর্শকদের এই চিন্তা ভাবনা চলতেই থাকবে। উল্টোদিকে ঐদিন থেকে ওই একই সময়ে অর্থাৎ সাড়ে সাতটায় শুরু হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। এবার এই নতুন দুই ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিক এগিয়ে থাকে এবং গৌরী এলো ধারাবাহিকটিকে কোন স্লটে দেওয়া হয় বা আদৌ দেওয়া হয় কিনা সেটাই দেখার বিষয়।

