বিরাট ঘোষণা! অমর সঙ্গী শুরু হতে না হতেই মুখ্য চরিত্রে বদলে যাচ্ছে নায়ক!

জি বাংলার (Zee Bangla) পর্দায় ইতিমধ্যেই সম্প্রচার শুরু করেছে দুটি নতুন ধারাবাহিক। এর মধ্যে অন্যতম হচ্ছে অমর সঙ্গী (Amor Songi)। আদ্যপ্রান্ত নিখাদ প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট। সাংসারিক কুটকচালি এবং পারিবারিক ঝোট ঝামেলা থেকে বেরিয়ে একেবারে ভালোবাসায় পরিপূর্ণ এই গল্পের সবেমাত্র একদিন সম্প্রচার হয়েছে।

এই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছিল। তারা অপেক্ষা করছিলেন কবে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই ধারাবাহিকের নায়ক নায়িকা। একেবারে নতুন জুটি নিয়ে শুরু হয়েছে অমর সঙ্গী ধারাবাহিক। ধারাবাহিকের নতুন জুটি দেখতে বেশ পছন্দ করেন দর্শক মহল। তার ওপর এই সিরিয়ালে যে দুজন নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে তারা দুজনেই দর্শকদের ভীষণ প্রিয়।

অমর সঙ্গী ধারাবাহিকে নায়ক চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্যামৌপ্তি মুদলিকে। ধারাবাহিককে তাদের নাম রাজ এবং শ্রী। প্রথম পর্বে তাদের দুজনের প্রথম আলাপ এবং একে অপরের প্রেমে পড়া দেখে একেবারে মুগ্ধ দর্শক মহল। কিন্তু এরপরেই ভেসে এলো সেই দুঃসংবাদ। যা শুনে চিন্তার ভাঁজ পড়েছে দর্শক মহলের কপালে।

ধারাবাহিক শুরু হতে না হতেই নায়ক বদল

এর আগেও এই প্রধান চ্যানেলগুলি বহুবার ধারাবাহিকের মাঝপথে নায়ক এবং নায়িকার পরিবর্তন ঘটিয়েছে। কখনো অভিনেতা-অভিনেত্রীদের সমস্যাজনিত কারণে আবার কখনো দর্শকদের ভালো না লাগায় মুখ্য চরিত্রে মুখ বদল হতে দেখা গিয়েছে। তবে ধারাবাহিকের একেবারে শুরুতেই এমন ঘটনা ঘটবে সেটা মোটেই ভাবতে পারেনি দর্শক মহল। একেবারে প্রথমেই ঘুরতে চলেছে নায়ক চরিত্রের মুখ বদল।

আরো পড়ুন: বাবার বাড়িতে যেতে নারাজ মিহি! সেনগুপ্ত বাড়িতে যাওয়াই কি কাল হবে মধুবনীর জন্য?

দর্শকরা যদি ভেবে থাকেন নীল ভট্টাচার্যকে সরিয়ে অন্য নায়ককে আনা হবে তাহলে সেই ভাবনা ভুল। কারণ অমর সঙ্গী এবং কাজল নদীর জলে এই দুটি ধারাবাহিক ছাড়াও জি বাংলার পর্দায় আরো একটি নতুন ধারাবাহিকের আসার খবর অনেকদিন ধরেই ঘোরাফেরা করছিল। এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার চরিত্রে অন্বেষা হাজরা এবং নীলাঙ্কুর মুখার্জিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কোন এক কারণবশত নায়ককে বদলে প্রোডাকশন হাউজ বেছে নিল এই পথ যদি না শেষ হয় এর সেই জুটিকেই। অর্থাৎ এইবার নায়ক হিসেবে দেখা যাবে ঋত্বিক মুখার্জিকে। এই নায়ক বদলের খবরে বেশ খুশি হয়েছেন দর্শক মহল।

Back to top button