ধারাবাহিক ছেড়ে দিলেন সৈয়দ আরেফিন, কিন্তু কেনো? কারণ জানলে চমকে যাবেন আপনিও

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে সৈয়দ আরেফিনকে। ধারাবাহিক ছেড়ে দিলো গল্পের নায়ক।

অন্যান্য ধারাবাহিকের থেকে একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। গ্রামের একটি মেয়ের পূরণ না হওয়া অনেক স্বপ্ন ধীরে ধীরে লড়াই করে অর্জন করার গল্প নিয়েই সম্প্রচারিত হচ্ছে তুঁতে ধারাবাহিকটি। কিন্তু এখন আগের থেকে অনেক বদলে গিয়েছে ধারাবাহিকের প্লট এবং সম্প্রতি ধারাবাহিক এসেছে একটি বড় টুইস্ট।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ধারাবাহিকের নায়িকা তুঁতে সাদা থান পরে, হতে তার স্বামী রঙ্গনের অস্থি নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে আসছে। আর এতটা দেখার পর দর্শকরা এক বিরাট ধাক্কা খেয়েছে। কারণ এখান থেকেই বোঝা গেছে মারা গেছে ধারাবাহিকের নায়ক অর্থাৎ আর এই ধারাবাহিকে দেখা যাবে না তাকে।

শুধু তাই নয়, এখানে দেখা গিয়েছে ধারাবাহিকের নতুন নায়ককেও। ধারাবাহিকের নতুন নায়ক হিসেবে গল্পে প্রবেশ করেছেন গৌরব মন্ডল। তার চরিত্রটি এখানে আইপিএস অফিসারের। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই চরিত্রটি খুব আকর্ষণীয় এবং তার কাজ করতে বেশ ভালো লাগছে।

তুঁতে ধারাবাহিকটি টিআরপিতে তেমন প্রভাব ফেলতে না পারলেও, দর্শকদের মনে নায়ক নায়িকা অর্থাৎ তুঁতে আর রঙ্গন এদের জুটি বেশ অনেকটা জায়গা করে নিয়েছে। সৈয়দ আরেফিন কেন এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন সেই বিষয়ে এখনো অব্দি কোন তথ্য মেলেনি। তবে নায়ক নায়িকার এই জুটি ভেঙ্গে যাওয়ার দরুন বেজায় মন খারাপ দর্শকদের।

Back to top button