‘কিছুই কিনে দেয় না বউমা!’ ‘সব জিনিস আলমারিতেই তোলা থাকে…!’ ‘আমার ছেলে বউমা আমাকে দেখেই না!’ নিজের জন্য কুর্তি আর শাশুড়ি মায়ের জন্য প্লাস্টিকের মগ? কি ঘটেছে অভিনেত্রী অলকানন্দা গুহর পরিবারে?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ হলেন অভিনেত্রী অলকানন্দা গুহ (Alokananda Guha)। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে নিজের এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের এবং পরিবারের জন্য কেনাকাটি করতে একটি দোকানে গিয়েছিলেন অলকানন্দা। আর সেখানেই কেনাকাটি করার মাঝেই শাশুড়ি মাকে নিয়ে এক অদ্ভুত অভিযোগ এনেছেন অভিনেত্রী। দোকানে গিয়ে তিনি তাঁর শাশুড়ি মায়ের জন্য একটি সুন্দর কুর্তি সেট পছন্দ করেন এবং সেটি কেনেন। তবে এই কেনাকাটার মাঝেই শাশুড়ি মায়ের ওপর নিজের জমে থাকা ক্ষোভ উগরে দেন তিনি।

ভিডিওতে অলকানন্দা অভিযোগ করে বলেন, তাঁর শাশুড়ি মা নাকি প্রায়ই অভিযোগ করেন যে তাঁর ছেলে আর বউমা তাঁকে কোনো জামাকাপড় কিনে দেয় না, তাঁর কোনো দেখভাল করে না! শুধু তাই নয়, ছেলে এবং ছেলের বউ তাঁকে একদম দেখে না এই নিয়ে নাকি অলকানন্দাকে পাড়ার লোকেদের কাছ থেকে অনেক কথাও শুনতে হয়েছে। শাশুড়ির এমন আচরণে তিনি যে বেশ কিছুটা বিব্রত, তা তাঁর কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।

অভিনেত্রী আরও জানান, তিনি এবং তাঁর স্বামী ভালোবেসে যা জিনিসই কিনে এনে দেন না কেন, তাঁর শাশুড়ি মা নাকি সেগুলি আলমারিতেই তুলে রেখে দেন। এখনো পর্যন্ত সেগুলি আলমারি থেকে নামিয়ে পরাই হয়নি তাঁর। এর আগেও শাশুড়ির জন্য একটি সুন্দর কুর্তি সেট কিনে এনেছিলেন অলকানন্দা, কিন্তু সেই নতুন পোশাকটিও এখনো আলমারির ভেতরেই বন্দি হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ ‘সব আলোচনার পর বলল ওনার সঙ্গে আমায়…!’ ‘ মাকে শুনতে হয়েছে শুয়েই কাজ পেয়েছি!’ ‘সারাদিন কেঁদেছিলাম…’ ‘একবার আমার সঙ্গে অনেক বড় চিটিংবাজি…’ কেরিয়ারের শুরুতে প্রতারণার শিকার! মা-কে শুনতে হয়েছিল নোংরা কটূক্তি! ‘রাঙামতি’ হতে গিয়ে কতটা কাদা পেরোতে হয়েছে মনীষাকে?

তবে কি সত্যিই শাশুড়ির সঙ্গে অলকানন্দার সম্পর্কের অবনতি ঘটেছে? এই নিয়ে যখন নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, তখনই আসল সত্যটি সামনে আনলেন অভিনেত্রী। অলকানন্দা হাসিমুখে জানান, শাশুড়ি মায়ের বিরুদ্ধে করা এই সমস্ত অভিযোগই তিনি পুরোটাই মজার ছলে করেছেন। কাউকে আঘাত দেওয়া বা কোনো বিতর্ক তৈরি করা তাঁর উদ্দেশ্য ছিল না। শাশুড়ির সঙ্গে তাঁর মিষ্টি ও খুনসুটির সম্পর্ককে তুলে ধরতেই তিনি এই মজার ভিডিওটি বানিয়েছেন।

Back to top button