টলিপাড়ার এই সুন্দরী মা একসময় ছিলেন সুন্দরী নায়িকা! কেন মাঝপথে অভিনয় ছেড়েছিলেন অদিতি চ্যাটার্জী?

টেলিভিশনের পর্দায় (Television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করেও শুধুমাত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাদের অভিনয়ে আমরা প্রতিদিন মুগ্ধ হয়েছি বারবার। এরকমই একজন জনপ্রিয়, সুন্দরী অভিনেত্রী হলেন অদিতি চ্যাটার্জী (Aditi Chatterjee)। যাকে বর্তমানে বিভিন্ন ধারাবাহিক আমরা নায়ক-নায়িকার মায়ের চরিত্রে শাশুড়ি চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। যার রূপে গুনে বার বার মুগ্ধ হয়েছেন দর্শক।

খুব অল্প বয়সে অভিনয় যাত্রা শুরু করেছিলেন অদিতি। অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন যখন তিনি পঞ্চম শ্রেণিতে ছিলেন। সঞ্জীব দে তাকে বাংলা নাটক ভালোবাসার আশ্রয -এ কবিতা চরিত্রে অভিনয় করান। তিনি স্বপন সাহার প্রেমের ত্রিভুজ চলচ্চিত্র তোমাকে চাই -এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে মুক্তা চরিত্রে অভিনয় করেছিলেন। লব কুশ ছবিতে তিনি শ্রুতকীর্তি চরিত্রে অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র দহন তে তৃনা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

নিজের ভুলে নায়িকা হওয়ার সুযোগ হারান অদিতি

২০০০ সালে রবি ওঝার মেগাসিরিয়াল এক আকাশের নিচে ধারাবাহিকে শাশ্বতা চ্যাটার্জির বিপরীতে নন্দিনী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ওই ধারাবাহিকে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও রাশি, দত্ত বাড়ির ছোট বউ, চেকমেট, ব্যোমকেশ, কিরণমালা, গোয়েন্দা গিন্নি, রাখি বন্ধন, কি করে বলবো তোমায়, রানী রাসমণি, মিঠাইয়ের এর মতন অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু তারপরই হঠাৎ থমকে যায় অভিনেত্রীর জীবন।

তবে এত সুন্দরী হওয়ার পরেও কেন অভিনেত্রী সব সময় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কেন অভিনেত্রীকে নায়িকা চরিত্রে দেখা যায়নি তার পেছনে রয়েছে অনেক বড় কারণ। অভিনেত্রী নিজের ভুলেই নায়িকা হওয়ার সুযোগ হারিয়েছেন বারবার। একটা সময় দীর্ঘ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী অভিনয় জীবন থেকে। তারপর যখন ফিরে এসেছিলেন তখন আর নায়িকা চরিত্রে সুযোগ মেলেনি কাজ করার।

আরও পড়ুন: আক্কুর জীবনে চ’রম সর্বনাশ! স্বামীকে কিভাবে রক্ষা করবে রাঙা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব ফাঁ’স!

যখন অভিনেত্রীর ক্যারিয়ার একেবারে মধ্য গগনে তখনই বিয়ে করে অভিনেত্রী। অল্প বয়সে বিয়ে করার ফলে অভিনয় ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। সংসারেই পুরোপুরি মন দিয়েছিলেন। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। বিয়ের কয়েক বছর বাদে ভেঙে যায় অভিনেত্রীর সংসার। তারপ্রিয় দীর্ঘ আট বছর পর কাম ব্যাক করেছিলেন অভিনয় জগতে। ততদিনে অভিনেত্রী নায়িকা হওয়ার সুযোগ হারিয়েছেন। নিজের ভুলের জন্যই তিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। যদিও সেই নিয়ে বর্তমানে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে আর স্টার জলসার দুই শালিক ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী।

Back to top button