আক্কুর জীবনে চ’রম সর্বনাশ! স্বামীকে কিভাবে রক্ষা করবে রাঙা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব ফাঁ’স!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আক্কু এবং রাঙার ফুলশয্যার কথা শুনে আহেরি নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বেপরোয়া ভাবে রাস্তায় গাড়ি চালাতে থাকে। আক্কু তারপর থেকেই চিন্তা করতে থাকে আহেরির জন্য। বারবার ফোন করতে থাকে, কিন্তু আহেরি ফোন তোলে না। তারপর রাঙা আক্কুকে বলে আহেরিকে নিয়ে আসতে। একমুহুর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পরে আক্কু। এদিকে রাঙা রাতের অন্ধকারে বাড়ির বাইরে এসে তীরন্দাজী প্র্যাকটিস করতে থাকে। তখনই বাড়ি আসে আক্কু, রাঙাকে অন্ধকারে প্র্যাকটিস করতে দেখে আক্কু রাঙাকে আলো এনে দেয়। আর মন দিয়ে প্র্যাকটিস করতে বলে।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali television, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 22 November, দুই শালিক আজকের পর্ব ২২ নভেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৩ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 23 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা নিজের প্র্যাকটিস করতে থাকে আর পিছনে দাঁড়িয়ে আক্কু দেখতে থাকে আর রাঙাকে সাহস দিতে থাকে। পরেরদিন সকালে রাঙা বাড়ির সবাইকে জলখাবার দিতে থাকে আর তখনই রাঙার জন্য একটা পার্সেল আসে। প্রথমে কেউই বুঝতে পারে না পার্সেলটা কে পাঠিয়েছে, তার পরে আক্কু জানায় সে রাঙার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে। আসলে রাঙার প্র্যাকটিসের জন্য জামা কাপড় দরকার ছিল, খেলাধুলার বিশেষ কিছু কাপড় তাই আক্কু কিনে এনেছে।

রাঙার মুখোমুখি নিশা

তারপর রাঙা চলে যায় একাডেমিতে প্র্যাকটিস করতে আর ফর্ম ফিলাপ করতে। সেখানে গিয়েই একাডেমির নিশার সাথে মুখোমুখি হয় রাঙা। নিশা আবার রাঙাকে দেখা মাত্রই অপমান করতে থাকে, কিন্তু রাঙা ছেড়ে দেওয়ার পাত্রী নয় সেও যোগ্য জবাব দেয় মুখের উপর। ওদিকে আক্কুও কাজে বেরিয়ে পড়ে। সেখানে আহেরিও ছিল। আহেরি বারবার আক্কুকে থাকার জন্য অনুরোধ করে কিন্তু আক্কু বলে সে আজকের ফ্লাইটেই বাড়ি ফিরে যাবে।

আরও পড়ুন: বিজয়ার দেখানো পথেই মিলল সমাধান! আনন্দীকে খুঁজতে মরিয়া আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

অন্যদিকে রাঙা আর নিশার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তাদের থামানোর জন্য একাডেমির কোচ আসে। তারপর তাদের থামানো হয়। এদিকে রাঙার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি জেল থেকে পালিয়ে গেছে। আর পুলিশকে হুমকি দিয়েছে যে সে আক্কুকে ছেড়ে দেবে না। তাই তো প্রমিতার ভয় হতে থাকে। আক্কুকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button