আংটি বদল হলেও, হয়নি বিয়ে! উদয় এবার বিয়ের পিঁড়িতে ‘হিয়া’র সঙ্গে, কীভাবে পরিচিয় হয় তাদের? রাতুলের প্রাক্তন কে ছিলেন?

টলি পাড়ায় আবারও বিয়ের সানাই। মিঠাই শেষ হতেই আইবুড়ো ভাত খাওয়া শুরু উদয় -অনামিকার। বিয়ের আয়োজনে কী কী থাকছে? শুভদিন আসতে আর বেশি দেরি নেই। অবাঙালি ছেলের সাথে প্রেমটা কীভাবে হল অনামিকার? এটাই প্রথম ভালোবাসা নয়। চেনেন উদয়ের আগের প্রেমিকাকে? সেবার আংটি বদল হলেও বিয়েটা হয়নি। কেন ভেঙে গেল পর্দার রাতুলের প্রথম সম্পর্ক? আড়াই বছরের প্রেম এবার পরিণতি পাওয়ার পথে। খুব জলদিই বিয়ের পিঁড়িতে বসবেন উদয় আর অনামিকা। চমকে দিলেন সকলকে। এবার জমিয়ে আইবুড়ো ভাত খেল হবু বর-কনে। কী কী ছিল সেই মেনুতে? উদয়ের প্রথম বিয়েটা সব ঠিক হয়েও কেন শেষে ভেস্তে গেল?
আগামী ২৮শে জুন আইনি বিয়ে সারছেন উদয়-অনামিকা অসংখ্য সিরিয়াল -সিরিজে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। মিঠাই-এর রাতুল ও এখানে আকাশ নীল-র হিয়া সঙ্গে প্রেম করছেন সে খবর ছিল অনেক আগে থেকেই। এবার সোজা আইবুড়ো ভাত খাওয়া শুর। দুজনের কপালেই লাল টিকা। অনামিকা পরে আছেন পিচ কালারের কুর্তা আর উদয় সবুজ স্ট্রাইপড শার্ট আর ডেনিম জিন্স। দুজনের সামনেই থালায় সাজানো খাবার। মেনুতে ছিল ভাত, শাক, ৭ রকমের ভাজা, চিকেন মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, আম ছানার জিলাপি, কমলাভোগ, আইসক্রিম। হাসি মুখে ক্যামেরায় ধরা পড়লেন প্রেমিক-জুটি।
উদয় প্রতাপ সিং বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক। ২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। জামাই রাজা, কী করে বলব তোমায়-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। তবে মিঠাই ধারাবাহিকে রাতুল হিসাবে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। নিম ফুলের মধু সিরিয়ালেও চয়নের চরিত্রে বেশ মানিয়েছে। কিন্তু অনামিকা উদয়ের এটা প্রথম প্রেম নয়। চেনেন উদয়ের আগের প্রেমিকাকে? কেন ভেঙেছিল সেই সম্পর্ক?

উদয়ের প্রথম প্রেমিকা সৃজিতা ইন্ডাস্ট্রির কেউ নয় তিনি ছিলেন উদয়ের স্কুলের বন্ধু। স্কুল শেষ হয় বেঙ্গালুরু চলে যান সৃজিতা। দূরে গেলেই বুঝি কাছের মানুষের গুরুত্ব বোঝা যায়। প্রেম সেখান থেকে বিয়ের দিনক্ষণ ঠিক, সবই ঠিক ছিল। আংটি বদলও হয়ে গিয়েছিল তাঁদের দুজনের। তবু বিয়ে হয়নি একসঙ্গে দুজনের হাজিরও হয়েছিলেন রিয়ালিটি শো-য়ে। কিন্তু হঠাৎই প্রেম ভাঙে উদয়ের জীবনে আসে অনামিকা। উদয়ের মাতৃভাষা হিন্দি হলেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো বাঙালি হয়ে গিয়েছেন।

বিয়ে প্রসঙ্গে কদিন আগে উদয় বলেছিলেন প্ল্যানিং চলছে। এই বছরই ইচ্ছা আছে বিয়ের। অনামিকার সঙ্গেও এর আগে অন্য সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই প্রেম নিয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী। উদয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম থেকেই লুকোছাপা করেননি তিনি। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সবটাই সোশ্যাল মিডিয়ার সকলে জানেন। তবে জাঁকজমক, এলাহী আয়োজন থাকবে না তাঁদের বিয়েতে। সাদামাটাভাবে বিয়ে করতে চাইছেন তাঁরা। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন কাছের আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

