জগদ্ধাত্রী নাকি খড়ি? কনে সাজে দুই সুন্দরী অভিনেত্রীর মধ্যে কার সাজ বেশি নজর কাড়লো দর্শকদের?

ছোটপর্দার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক। নিজের অভিনয় দিয়েই খুব অল্প সময়ের মধ্যে দর্শকের জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জগদ্ধাত্রীর প্রচুর অনুগামীরা রয়েছেন। পর্দায় জগদ্ধাত্রীর অভিনয়, অ্যাকশনের মুগ্ধ তো বটেই, পাশাপাশি অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেন।

আরও একবার জগদ্ধাত্রী থুড়ি অঙ্কিতার নতুন লুকে ঘায়েল নেটিজেন। পর্দায় জগদ্ধাত্রীকে সাধারণ সাজে দেখা যায়। এইবার কনের সাজে উপস্থিত হলেন জগদ্ধাত্রী। সবুজ শাড়িতে অসাধারণ মানিয়েছে অভিনেত্রীকে। বিয়ের কনের সাজে হাজারো ভক্তের মন কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

অন্যদিকে কিছু কম যান না গাটছাড়া ধারাবাহিকের খড়িও। কখনও প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তো কখনও ‘গাঁটছড়া’ মেগা ধারাবাহিকে লক্ষ্মীমন্ত মেয়ে, বউমা খড়ি। প্রথম সিনেমাতেও পাশের বাড়ির মেয়ে। শোলাঙ্কি রায়কে (Solanki Roy) এই ভাবেই দেখে অভ্যস্ত টেলিদুনিয়ার দর্শক। এ হেন অভিনেত্রীকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দেখে চমকে গেছিলেন অনুরাগীকুল। কেউ তাঁর এই নতুন অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ, তো কেউ ভাষা খুঁজে পাচ্ছেন না, তাঁদের প্রিয় শোলাঙ্কির এই রূপ দেখে।

তবে এই দিন তার কনের সাজে অভিনেত্রী কে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান তার ভক্তরা। একী করেছেন নায়িকা? কনে সাজ রীতিমত সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেচেনন, অভিনেত্রী, বেগুনি বেনারসিতে সোনালী অলংকারে দেবীর তুলনায় কম কিছু লাগছিল না তাকে। তাকে দেখে মুগ্ধ দর্শকরা। নিজের অসাধারণ লুক দিয়ে অসংখ্য ভক্তদের ঘায়েল করলে অভিনেত্রী শোলাঙ্কি।

 

View this post on Instagram

 

A post shared by Bhabashis Ganguli (@stylebybhabashis)

দুই জনপ্রিয় টেলি অভিনেত্রীর জনপ্রিয় গেটাপ কেমন লাগছে দর্শকদের? একদিকে কনের সাজে জগদ্ধাত্রী অন্যদিকে আরেক কনের সাজে সকলের প্রিয় খড়ি। ১০০ এ কত দেবেন দর্শকরা এই অভিনেত্রীদের? সোশ্যাল মিডিয়ার সাথে সাথে দর্শকদের মনে উভয় জায়গাতেই ঝড় তুলেছেন এই দুই অভিনেত্রী। এখন দেখার পালা কোন অভিনেত্রী দর্শকদের কাছে সেরা সুন্দরীর তকমা পান।

Back to top button