Tomader Rani: জুনিয়র আর্টিস্ট থেকে তোমাদের রানীর হিরো, জানেন কতটা স্ট্রাগল করেছেন অভিনেতা?

যখন প্রোমো প্রকাশ পেয়েছিল তখন সেই প্রোমো দেখার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটির জন্য। অবশেষে ৮ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা পর্দায় (Star Jalsha) শুরু হয়েছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)।
তার পর থেকে এই ধারাবাহিক বেশ মাতিয়ে রেখেছে নেট পারা। এই ধারাবাহিকে যাদের সবচেয়ে বেশি পছন্দ করেছেন দর্শক তারা হলেন নবাগত নায়ক এবং নায়িকা। কে এই নতুন নায়ক? কি তার পরিচয়? সেটাই জানতে চলেছি আজকের প্রতিবেদনে।
সুশান্ত দাসের এই সিরিয়ালের লিড রোলে দুই নতুন মুখ আভিকা মালাকার ও অর্কপ্রভ রায় (Arkaprava Roy)। ‘তোমাদের রাণী’র রাগী ডাক্তার দুর্জয় ইতিমধ্যেই বহু মেয়ের হার্টথ্রব নায়ক। শুরুটা হয়েছিল ২০০৯ সালে একটি ধারাবাহিকের জুনিয়র আর্টিস্ট হয়ে। সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন প্রকাশ প্রোডাকশনে।
২০১৪ সালে পড়াশোনা শেষ করেন তিনি। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর দীর্ঘ কয়েক বছর চুটিয়ে ফটোগ্রাফি করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ফটোগ্রাফিতেই নিজেকে আবদ্ধ রেখেছিলেন। দর্শকরা জানলে অবাক হবেন বর্তমানে নায়কের বয়স ৩১ বছর।
তারপর এই তোমাদের রানী ধারাবাহিকের মধ্যে দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করলেন অর্কপ্রভ। তার মা শ্রুতি নাটক করেন আর বাবা একজন তবলা বাদক। চোখে একরাশ স্বপ্ন নিয়ে রুপোলি জগতে পা রেখেছেন এই নতুন অভিনেতা। বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন দুর্জয়। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে নিজেকে কতটা প্রতিষ্ঠা করতে পারে এই নতুন নায়ক সেটাই দেখার বিষয়।

