উচ্ছে বাবুর প্রেমে গদগদ মিঠাই রানী অথচ জানে না আসলে তাকে ভালবাসে না সিড! জীবনে আছে অন্য কোনও নারী! কে সে?

মিঠাই ধারাবাহিকের উচ্ছে বাবু অর্থাৎ নায়ক আদৃত রায় পর্দায় মন দিয়েছে তার দুষ্টু মিষ্টি বউকে। আর বাস্তবে এই অভিনেতার জন্যে পাগল হাজার হাজার বাঙালি মেয়ে। এই মুহূর্তে অভিনেতার কতগুলি ফ্যান পেজ রয়েছে সেটা গুনে বলা মুশকিল। সোশ্যাল মিডিয়ায় অগণিত ভক্তদের ছড়াছড়ি আদৃতের যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ভক্ত।

আমরা অনেকেই মাঝে মাঝে তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে চাই। বিশেষ করে যে তারকারা আমাদের খুব প্রিয় তাদের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি জানতে আমরা কৌতুহলী হয়ে থাকি সবসময়।

এই মুহূর্তে শুধু টেলিভিশন নয়, গোটা বাংলা জুড়ে অন্যতম ক্রাশ হয়ে উঠেছেন আদৃত রায়। যেমন সুন্দর দেখতে তেমন ভালো অভিনয় এবং তেমন সুন্দর গান গাইতে পারেন। ব্যাস, এতেই ঘায়েল মেয়েরা।

কিন্তু অভিনেতা কাকে মন দিয়েছেন? মা-বাবা পরিবার নাকি অন্য কেউ? জীবনে সেই স্পেশাল মানুষটি কে এটা জানতে চান না আপনারা? বিস্তারিত জানতে বাকিটা পড়তেই হবে।

খুব কম সময়ের মধ্যে এই বাঙালি অভিনেতা জনপ্রিয় হয়ে উঠেছেন প্রচুর সংখ্যক মানুষের মধ্যে। ধারাবাহিকের গল্প যতটা প্রিয় তার থেকেও বেশি জনপ্রিয় মিঠাই এবং উচ্ছে বাবুর জুটি। যদিও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এবং সেই কারণে একে অপরের সঙ্গে শুটিং এর বাইরে বেশি কথা বলেন না। কিন্তু তার প্রভাব পড়তে দেননি পর্দায়।

তবে এতে সত্যিটা লুকিয়ে থাকে না। অনেক মেয়েরাই জানতে চায় তাদের হ্যান্ডসাম সিডি বয় কাকে ভালোবাসে? এ ব্যাপারে অভিনেতা কোন রাখঢাক করেননি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন জীবনের সেই স্পেশাল মানুষটি আসলে কে।

আদৃত রায়ের জীবনের এই বিশেষ মানুষটি কিন্তু মিঠাই বা অন্য কোন নারী নয় অথবা কোন একজন নারীকে ভালোবাসে না সিড। নিজের অসংখ্য অনুরাগীকে মন দিয়ে ভালোবাসেন আদৃত। ভক্তরাই তাঁর সবথেকে কাছের মানুষ।

