ছোট্ট কাঁকন এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু! এই কাঁকন আসলে কে? তাঁর বাস্তব পরিচয় জানলে চমকে যাবেন

জি বাংলার (Zee Bangla) সুপারহিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। প্রতি সপ্তাহে দুর্ধর্ষ ফলাফল ও দর্শকমন জয় করে বেঙ্গল টপারের শিরোপা অর্জন করেছে এই ধারাবাহিক। প্রথম থেকে আজ পর্যন্ত প্রথম তিনে পাকাপাকি অবস্থান ‘জগদ্ধাত্রীর’। বর্তমানে টিআরপি তালিকার এক নম্বরে থেকে সেরার মুকুট মাথায় উঠেছে জি বাংলার হিট মেগার। বর্তমানে এই ধারাবাহিকের ছোট্ট সদস্য কাঁকনের অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। ছোট্ট কাঁকনের আসল পরিচয় জানতে চাইছেন অনেকেই।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে সমরেশের একরত্তি মেয়ে কাঁকন। জন্মগত ভাবে তাঁর লড়াইটা পৃথিবীর সঙ্গে ভিন্ন। কারণ, কাঁকন কানে শুনতে পায়না। তবে সে ইশারায় বোঝাতে পারে মনের ভাব। অন্য আর পাঁচটা শিশুর তুলনায় তাঁর বুদ্ধি তুখোড়। দোষীদের নাস্তানাবুদ করতে তাঁর জুড়ি মেলা ভার। আবার, সে তাঁর মা-বাবাকেও বড্ড ভালোবাসে। মা-বাবার মধ্যে যাবতীয় সমস্যা দূর করতে উঠেপড়ে লাগে ছোট্ট কাঁকন।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি যথেষ্ট কঠিন। একজন মূক ও বধির শিশুর চরিত্রে অভিনয় করে ক্রমশ দর্শকদের অবাক করে দিচ্ছে সে। এহেন এক কঠিন চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন দর্শক। কাঁকন সত্যিই প্রতিভাবান। তা স্বীকার করে নিচ্ছেন নেটিজেনেরা।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কাঁকনের ভালো নাম হল দেবাঙ্গনা। ডাকনাম গুনগুন। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিষেক হয়েছে ধারাবাহিকে। তবে আগামী দিনে সে যে একজন বড় শিল্পী হয়ে উঠবে সে বিষয়ে বদ্ধপরিকর ধারণা দর্শকদের। ছোট্ট গুনগুন শুধু অভিনয়েই পারদর্শী নয়, বরং দারুণ নাচতেও পারে সে। আবার আবৃত্তি শুনিয়ে শ্রোতাদের খুশি করতে পারে শিশুশিল্পী দেবাঙ্গনা।
আরো পড়ুন: কৃষ্ণার যত্নে দম বন্ধ হওয়ার জোগাড় পর্ণার! সুযোগ বুঝে সৃজনের লটারির টিকিট সরিয়ে ফেলল অয়ন!
সম্প্রতি দেবাঙ্গনার একটি ভিডিয়ো ক্লিপস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কিনা আধো আধো বুলিতে আবৃত্তি শোনাচ্ছে কাঁকন। আগে তো কাঁকনের বুদ্ধির প্রশংসা সবাই করতই। এবার তাঁর আবৃত্তিও প্রশংসিত হতে থাকলো নেটপাড়ায়। তাঁর অভিনয় দেখে মুগ্ধ দর্শক। আগামী দিনে আরও উন্নতি করুক সে। এই প্রার্থনা রইল সবার।
View this post on Instagram

