সামনেই পুজো, লাল সাদায় একই সাজে দুই জনপ্রিয় জুটি, সৌমিতৃষা আদৃত নাকি বিক্রম শোলাঙ্কি দর্শকদের চোখে সেরা কে?

সামনেই পুজো। দিন যত এগিয়ে আসছে দর্শকদের মধ্যে উত্তেজনা ততো বেড়ে যাচ্ছে। আর এরই মাঝে নেট পাড়ায় ঝড় তুলেছে, দুই জনপ্রিয় জুটি। এখন সেরার লড়াইয়ে স্টার জলসার (Star jalsha) ইচ্ছে নদী (Ichhe Nodi) বনাম জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai)।
স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি এবং জি বাংলার মিঠাই ধারাবাহিকের সিধাই জুটি, দুজনেই নেট পাড়ায় ধরা দিলেন এক্কেবারে পুজো পুজো সাজে। এই দুই জুটিই ভীষণ জনপ্রিয়। কাকে ছেড়ে কাকে দেখবেন দর্শকরা সেটাই এখন ঠিক করে উঠতে পারছেন না।
বেশ কয়েক বছর আগে শেষ হয়েছে ইচ্ছে নদী ধারাবাহিক। এই ধারাবাহিককে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জী। ইচ্ছেনদী ধারাবাহিক থেকে তাদের জুটি এত সাফল্য এবং ভালোবাসা পেয়েছে যে এখনো অব্দি এত বছর পরেও দর্শকদের কাছে এই জুটি সেই প্রথম দিনের মতোই জীবন্ত। অন্যদিকে মিঠাই ধারাবাহিকের সিধাই জুটির কথা বোধহয় দর্শকদের আলাদা করে বলে দিতে হবে না। জি বাংলার ইতিহাসে এমন ধারাবাহিক হয়তো খুব কমই রয়েছে যেটি দর্শকদের এত ভালবাসা পেয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবিকে কোলাজ করে দুই মেরুতে ভাগ হয়ে যাচ্ছেন দুই জুটির ভক্তরা। একটি ছবিতে রয়েছেন শোলাঙ্কি আর বিক্রম আর অন্য ছবিতে রয়েছে মিঠাই খ্যাত সৌমি আর আদৃত। দুজনের পরনেই রয়েছে লাল পাড় সাদা শাড়ি আর লাল সাদা পাঞ্জাবি। প্রায় একই রকম গেটাপে ধরা দিয়েছেন দুই জুটি।
এই দুই জুটিকে দেখে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। কি অসাধারণ মানিয়েছে এই দুই জুটিকে পাশাপাশি। এক পক্ষ বলছে ইচ্ছে নদী সেরা আবার অপরপক্ষ বলছে মিঠাই সেরা। সেরা হওয়ার লড়াইয়ে কেউ কাউকে এক চুল জমিও ছাড়ছে না। আপনাদের চোখে সেরা কে?

