স্বামী বিবেকানন্দের বড় বেলার চরিত্রে কাকে বেছে নিলেন নির্মাতারা? কেমন করে দর্শকদের মন জয় করবেন তিনি? দেখে নিন

ধারাবাহিক ‘জগৎজননী মা সারদা’-র জনপ্রিয়তা তখন তুঙ্গে। যেখানেই শ্রীরামকৃষ্ণ, মা, স্বামীজি যান সেখানেই ভক্তের জোয়ার। সেই সময় আকাশ আট চ্যানেলের প্রয়াত কর্ণধার অশোক সুরানা কথা দিয়েছিলেন, আকাশ আটে স্বামী বিবেকানন্দের জীবন দেখানো হবে। বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে সেই কথা রাখলেন চ্যানেলের বর্তমান কর্ণধার ঈশিতা সুরানা। ৬ জুন সোম থেকে শনি সন্ধেয় ৭টায় দেখানো হচ্ছে ধারাবাহিকটি। বিলে বা ছোট স্বামীজির ভূমিকায় একদম টাটকা মুখ সাফল্য দেবনাথ। এই ধারাবাহিক দিয়েই অভিনয় দুনিয়ায় পা রাখছে সে।
ধারাবাহিকে বিলে থেকে স্বামীজি হয়ে ওঠা, বেলুড় মঠের প্রতিষ্ঠা— সবিস্তার দেখানো হবে। সাফল্যের পর্দার মা-বাবা কন্যাকুমারী চন্দ, তীর্থ মল্লিক। পরিচালনায় সুশান্ত বোস। বড় স্বামীজি কে হবেন? ঈশিতা জানিয়েছিলন অডিশন চলছে। কিন্তু মনের মতো কোনও অভিনেতার খোঁজ এখনও চ্যানেল পায়নি। ‘জগৎজননী মা সারদা’-র দেবাঞ্জন চট্টোপাধ্যায়কে যুগপুরুষের ভূমিকায় বেশ মানিয়েছিল। প্রযোজিকার দাবি, তিনি নতুন মুখ আনার চেষ্টা করছেন। একান্তই না পেলে দেবাঞ্জনের কথাই হয়তো ভাববেন।
কিন্তু এবার সেই মন মত বিলেকে খুঁজে পেয়েছেন ধারাবাহিক নির্মাতারা। বড়ো বিলে হিসেবে অধিরাজ গাঙ্গুলিকেই বেছে নিলেন নির্মাতারা। অধিরাজ গাঙ্গুলি ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি গোয়েন্দা তাতার ছবিতে তাতারের ভূমিকায় অভিনয় করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত মহানায়ক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বর্তমানে জি বাংলার সৌদামিনীর সংসার ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন।
সম্প্রতি শেষ হয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এই সিরিয়ালের একটি লিড চরিত্রে দেখা গিয়েছিল অধীরাজ কে লোকখি কাকিমা সুপারস্টার হল একটি ২০২২ সালের ভারতীয় বাংলা ভাষার নাটক টেলিভিশন সিরিজ যা বাংলা সাধারণ বিনোদন চ্যানেল জি বাংলায় সম্প্রচারিত হয় টিভি সম্প্রচারের আগেও ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5- এ উপলব্ধএতেপ্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং দেবশঙ্কর হালদার। এতে সমান্তরাল প্রধান ভূমিকায় শার্লি মোদক এবং সৌভিক ব্যানার্জিও অভিনয় করেছেন। এটি ১৪ ফেব্রুয়ারি ২০২২-এ প্রিমিয়ার হয়েছিল।

স্বামী বিবেকানন্দের বড়বেলার মুখ হিসেবে অধিরাজকে যথাযথ মনে হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের। সৌদামিনী ধারাবাহিকের সকলের মন জয় করেছিলেন অধিরাজ। এইবার সবথেকে চ্যালেঞ্জিং চরিত্রের দায়িত্ব তার কাঁধে। যে সময় স্বামী বিবেকানন্দ বাল্যকাল থেকে বেরিয়ে রামকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন সেই সময় থেকে বড় বিলের চরিত্রে অধিরাজকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দেখার পালা বড় বিলে হিসেবে দর্শকদের মন জয় করতে পারে কিনা অধীরাজ গাঙ্গুলী।

