একের পর এক ধারাবাহিকে অসাধারণ অভিনয়! ধূসর চরিত্রে তার জুড়ি মেলা ভার! কোথায় হারিয়ে গেল তোমায় আমায় মিলে ধারাবাহিকের কাকলি?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিতাস ভৌমিক (Titas Bhowmik)।
যিনি টেলিভিশনের পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন। এমনকি দেবের সঙ্গেও একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে। বেশিরভাগ সময়তেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, তবে সবকটি চরিত্রই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

তবে অভিনেত্রী সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন স্টার জলসার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলে ধারাবাহিককে অভিনয় করে। গল্পের নায়িকা উষসীর জা কাকলি চরিত্রে অভিনয় করেছিলেন তিতাস। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু তাও তার অভিনয় দর্শকমহলে ছড়িয়ে পড়েছিল সকলের মাঝে।
আরও পড়ুনঃ প্রিয় মানুষের সঙ্গে বৃন্দাবনে জন্মদিন পালন! কার হাত ধরে এই বিশেষ দিনটি উদযাপন করলেন সৌমিতৃষা কুণ্ডু?
এছাড়াও জয় বাবা লোকনাথ, সন্ন্যাসী রাজা ধারাবাহিকেও অভিনয় করেছিল তিনি। তবে শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও তিনি শুরু করেছিলেন অভিনয়। ২০১৫ সালে কাদম্বরী সিনেমায় জ্ঞানদানন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি দেব ও কোয়েলের সঙ্গে পাগলু ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
শেষবার তাঁকে দেখা গেছিল কোড়া পাখি ধারাবাহিককে মেধার চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেত্রীকে। সোনা গিয়েছে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি তার সন্তানও রয়েছে বর্তমানে, স্বামী সন্তান নিয়ে এখন সুখের সংসারে রয়েছেন অভিনেত্রী। অভিনয় জগত থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছেন। কিন্তু অভিনেত্রী কবে আবার ফিরবেন ধারাবাহিক জগতে সেই নিয়েই অপেক্ষায় রয়েছে দর্শক।

