একের পর এক ধারাবাহিকে করেছেন অসাধারণ অভিনয়! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেতা পার্থিব ব্যানার্জি?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন পার্থিব ব্যানার্জি (Parthiv Banerjee)।

যিনি টেলিভিশনের পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন। বেশিরভাগ সময়তেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, তবে সবকটি চরিত্রই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। রানী রাসমণি, তোমায় হৃদ মাঝারে রাখবো সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

actor

তবে অভিনেতা সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি ধারাবাহিককে অভিনয় করে। ওই ধারাবাহিকের রানী রাসমনির মেজো মেয়ের জামাইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গেলেও তার অভিনয় ধারাবাহিকে তার চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তাও তার অভিনয় দর্শকমহলে ছড়িয়ে পড়েছিল সকলের মাঝে।

শেষবার তাঁকে দেখা গেছিল তোমায় হৃদ মাঝারে রাখবো ধারাবাহিককে নায়ক চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেতাকে। হঠাৎ করেই কেন ধারাবাহিক জগৎ থেকে হারিয়ে গেলেন অভিনেতা? কবে আবার তাকে নতুন ধারাবাহিকে দেখা যাবে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকমহলে।

আরও পড়ুনঃ ‘রে’প করছে, খু’ন করছে!’- কাজ করতে এসে ভয়ংকর অভিজ্ঞতার শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়!

ধারাবাহিক জগতে তাকে দেখা না গেলেও বাস্তব জীবনে জনপ্রিয় অভিনেত্রী জয়িতা গোস্বামীর সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেতা। গত বছরই ধুমধাম আয়োজনে অভিনেত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দীর্ঘ কয়েক বছর ধরেই জয়িতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে তাদের সেই সম্পর্ক পরিণতি পেয়েছে। এবারে পার্থিবের অভিনয় জগতে ফিরে আসার দিন গুনছেন ভক্তরা।

Back to top button