পেরিয়ে গিয়েছে ১বছর! টেলিভিশনের পর্দা থেকে উধাও সুস্মিলি আচার্য! বিনোদন জগৎ থেকে দূরে গিয়ে বর্তমানে কি করছেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) দর্শক যেমন একাধিক সিনিয়র শিল্পীদের ভক্ত, ঠিক পাশাপাশি অনেক শিশুশিল্পীও দর্শকদের মন জয় করে নিয়েছে খুব সহজে। সেই শিশু শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন সুস্মিলি আচার্য (Sushmili Acharjya)। যাকে আমরা প্রথম প্রতিশ্রুতি ধারাবাহিকের হাত ধরে প্রথমবার চিনেছিলাম। যাকে দর্শক আজও সৌদামিনির সংসারের সৌদামিনি হিসেবে চেনেন। এছাড়াও রানী রাসমণি ধারাবাহিকে রানী মায়ের নাত বউ হিসেবে যার জনপ্রিয়তা আজও দর্শকের ঘরে ঘরে বজায় আছে।

হ্যাঁ, সেই সুস্মিলি যে শিশু শিল্পী হিসেবে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল। এরপর প্রথম প্রতিশ্রুতি, সৌদামিনির সংসার, করুণাময়ী রানী রাসমণি, রামপ্রসাদের মতো একাধিক ধারাবাহিকে অসাধারণ অভিনয় করে গিয়েছে। আর ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে জিতে নিয়েছে প্রত্যেক বাঙালি দর্শকের মন। কিন্তু দীর্ঘদিন ধরে সুস্মিলিকে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। নতুন কোন ধারাবাহিকে এখনো খোঁজ মেলেনি তার। দীর্ঘদিন ধরেই দর্শকেরা ছোট্ট অভিনেত্রীর খোঁজ করছেন।

এত অল্প বয়সে যে পরপর এতগুলো ধারাবাহিকে কাজ করেছে তাও আবার মূল চরিত্রে অভিনয় করে তাকে কেন দীর্ঘ এক বছর হয়ে গেল টেলিভিশনে পর্দায় দেখা যাচ্ছে না সেই প্রশ্ন দর্শকমহলে বারবার উঠে এসেছে। একবার এক সাক্ষাৎকারে সুস্মিলি জানিয়েছিল অন্য কোনো কারণে নয় বরং নিজের পড়াশোনার কারণেই ধারাবাহিক থেকে পিছিয়ে এসেছে সুস্মিলি। অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি যখন রামপ্রসাদ ধারাবাহিকে কাজ করছিলেন সেই সময় তার মাধ্যমিক পরীক্ষা ছিল। আর মাধ্যমিক পরীক্ষায় ফলাফল তার মন মতন হয়নি।

মাত্র ৬০% নাম্বার পেয়েছিলেন সুস্মিলি। যা নিয়ে অভিনেত্রী মোটেই খুশি নন। আসলে শুটিং ফ্লোরে ১৪ ঘণ্টা কাটানোর পরে পড়াশোনা করা ভীষণই কঠিন হয়ে পড়ে। তাই নিজেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই কোনরকম ঝুঁকি নিতে চান না তিনি। সেই জন্যই প্রিপারেশন নিচ্ছেন। সুস্মিলির কথায়, ‘প্যাক্টিক্যালের জন্য আলাদা করে সময় দিতে হয়। তাছাড়া পড়ার দিকেও অনেকটা সময় ব্যয় করতে হয়। যেহেতু পুরোপুরি এই দিকেই ফোকাস করতে হচ্ছে, প্রচুর পড়তে হচ্ছে, তাই আমি এই সময়টায় আর অন্যদিকে তাকাতে পারছি না।’

আরও পড়ুনঃ ‘এই সায়ক চক্রবর্তী, তোর মাকে বলে দিবি…’- দাদা-ভাইয়ের সুসম্পর্ক পরিণত হলো তিক্ততায়? প্রাক্তন স্ত্রীয়ের পাশে দাঁড়ানই কি হলো কাল? মা-ভাইয়ের উপর রাগ উগরে দিলেন সব্যসাচী!

বর্তমানে অভিনেত্রী বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে। ভবিষ্যতে ইংরেজিতে স্নাতক করার ইচ্ছে রয়েছে। কলেজে ওঠার পর হয়তো আবার অভিনয় জগতে ফিরবেন অভিনেত্রী। তবে আপাতত দু-তিন বছরের বিরতি নিতে চান তিনি। সুস্মিলির কথায়, ‘আশা করছি পরীক্ষার পর আবার মেগার কাজে ফিরব। আগে পড়ে উচ্চমাধ্যমিকটা ভালো করে দিই, তারপর দেখা যাবে কী হয়।’

Back to top button