পরপর কয়েক সপ্তাহ স্লটহারা! বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে চলে জোরদার টক্কর। বৃহস্পতিবার হলেই বুক ধুকপুক স্টুডিয়ো পাড়ায়। এদিন প্রকাশ্যে আসে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকা। টার্গেট রেটিং পয়েন্ট বাতলে দেয় ধারাবাহিকের ভবিষ্যৎ। কারণ টিআরপি কমলেই চ্যানেলের ভ্রূকুটির সম্মুখীন হন ধারাবাহিকের নির্মাতারা।
এই মুহূর্তে টিআরপি শেষ কথা। দর্শকদের পছন্দ-অপছন্দকে প্রাথমিক গুরুত্ব দিচ্ছে চ্যানেল। তাই টিআরপি কমলেই বাংলা বিনোদন চ্যানেলগুলির রোষের মুখে পড়ছে ধারাবাহিকগুলি। দর্শকদের আগ্রহ ধরে রাখতে গল্পে পরিচালকরা আনছেন একাধিক নতুন চমক।
তবে এবার খবর, টিআরপি কম ও পরপর কয়েক সপ্তাহ স্লটহারা থাকার দরুন এবার বন্ধের মুখে জি বাংলার এক সময়ের বেঙ্গল টপার। এই ধারাবাহিকেও ফের এক নম্বরে আনার জন্য মরিয়া চেষ্টা করে চলেছেন নির্মাতা। দর্শকদের আগ্রহ ধরে রাখতে গল্পে আনছেন একের পর এক চমক।
শেষ হচ্ছে জগদ্ধাত্রী?
বেশ কয়েকসপ্তাহ ধরে স্লটহারা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। একসময়ে টানা বেশ কয়েকবছর বেঙ্গল টপার ছিল এই মেগা। ইদানীং ধারাবাহিকের গল্পে আগ্রহ হারাচ্ছেন দর্শক। টিআরপি রেটিং-ও নিম্নগামী। পয়লা স্থান থেকে সোজা নেমে এসেছে পাঁচে। টানা বেশ কয়েক সপ্তাহ প্রতিপক্ষের কাছে স্লটহারা এই মেগা।
আরও পড়ুন: মন্দারের কুনজর পড়লো শ্যামলীর ওপর! ঠাম্মির কথায় নিজের ভুল বুঝতে পারলো অনিকেত!
তবে এই এবার চ্যানেলের রোষের মুখে জ্যাস স্যানাল? স্টুডিয়োপাড়া সূত্রে খবর, আরও বেশ কিছুদিন স্লটহারা হলে বন্ধ হয়ে যেতে পারে জগদ্ধাত্রী। তবে এই মুহূর্তেই বন্ধের কোনও খবর নেই। স্লট হারলেও খুব একটা খারাপ টিআরপি নয় জ্যাসের। তাই দর্শকদের এই মুহূর্তে নিরাশ না করে, এখনই শেষ হচ্ছে না জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী।

