রাধিকা অনির্বাণের তো বিয়ে হচ্ছে, কবে বিয়ে করছেন প্রতীক সোনামনি? সেই খবর নিজেরাই দিলেন অভিনেতা অভিনেত্রী

স্টার জলসার (Star Jalsha) একটি অতি চর্চিত ধারাবাহিক হল লীনা গাঙ্গুলীর লেখা এক্কাদোক্কা (Ekka Dokka)। বহুদিন ধারাবাহিকটি সমালোচিত হয়েছে দর্শক মহলে। কিন্তু যতই সমালোচনা হোক না কেন ধীরে ধীরে নিজেকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছে এই ধারাবাহিক। বর্তমানে অনির্বাণ এর সাথে রাধিকার বিয়ে হতে চলেছে এই ধারাবাহিকে। সেই নিয়েই মেতে রয়েছেন দর্শকরা। আর এই বিয়ে নিয়েই খোলাখুলি আড্ডায় মাখলে প্রতীক (Pratik Sen) সোনামণি (Sonamoni Saha)।
বিয়ের বাড়ির নেমন্তন্ন তেমন পাওয়া হয়? প্রতীক বললেন, না শেষ কয়েক বছরে একটাও বিয়ের বাড়ি পায়নি তবে মাঝেমধ্যে মাকে বলি যে একটা বিয়ে বাড়ি পেলে মন্দ হয় না। সোনামণি বললেন, আমিও বহুবছর কোন বিয়ের বাড়ি পাইনি। ইন্ডাস্ট্রিতে অনেকের বিয়ে হয় কিন্তু তারা কেবল মুখ চেনা মাত্র তাই কেমন আমন্ত্রণ আসে না আর আসলেও সেভাবে যাওয়া হয় না।
বাস্তবে বিয়ের কি প্ল্যান সেই নিয়ে দর্শকদের থেকে প্রশ্ন এলে কী বলেন তারা? প্রতীক বললেন, এখনো অব্দি তেমন কোনো প্ল্যান নেই। সেরকম করে কিছুই ভাবিনি। অভিনেত্রী জানালেন, সম্প্রতি একটি লাইভেও আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল কিন্তু সত্যি বলতে আমার কাছে কোন উত্তর নেই কারণ সত্যি কোন প্ল্যান নেই।
পোখরাজের সাথে জুড়িটা ভেঙে গিয়ে বর্তমানে অনির্বাণের সঙ্গে বিয়ে হচ্ছে। এতে অনেক দর্শক যেমন খুশি হয়েছেন তেমন অনেকেই খুশি হননি তাদের জন্য কী বলবেন? অভিনেত্রী জানান, অনেক ক্ষেত্রেই এমন হয় যে একটা সম্পর্ক টিকলো না, সেক্ষেত্রে সেখানে পড়ে না থেকে নতুন করে জীবনে এগিয়ে যাওয়া উচিত। পোখরাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, নিজের জীবনে সেটেলে হয়ে গিয়েছে এখন রাধিকাও হচ্ছে।
সবার একটাই প্রশ্ন রাধিকা অনির্বাণের তো হচ্ছে, এবার প্রতীক সোনামণি কবে বিয়ে করছেন? খুব বুদ্ধি দিয়ে প্রশ্নটির উত্তর দিলেন প্রতীক। এই প্রশ্নের উত্তরে প্রতীক বললেন, আমাকে দেখে মেয়েদের খুব বদ মেজাজি মনে হয় খুবই আনরোমান্টিক একটা লোক, এই আমার সত্যিই কোন ঠিক নেই। প্রতীকেরটা প্রতীক বলে দিয়েছে এবার সোনামণিরটা সোনামণি বলবে, সোনামণি জানালেন তারও কোন ঠিক নেই।

