ফুলকির জীবনে আসছে বড় বিপদ! পাগল হয়ে গেল শালিনী! সত্যি কি তাই, নাকি নতুন চক্রান্তের শিকার হল রোহিত-ফুলকি

জি বাংলার (Zee Bangla) যে ধারাবকগুলো শুরুর থেকেই দর্শকদের মন জয় করে এসেছে তার মধ্যে অন্যতম ধারাবাহিকে ফুলকি (Phulki)। শুরুর থেকেই ফুলকি ধারাবাহিকের কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। ধারাবাহিকে এসেছে একের পর এক বিরাট চমক। পর্দায় নতুন অভিনেত্রী দিব্যানি মন্ডলের (Devyani Mondal) অভিনয় যেন জাদু করেছে দর্শকদের মনে। তবে তার ধারাবাহিকের নায়ক নায়িকার থেকেই বর্তমানে চর্চায় উঠে এসেছে এই ধারাবাহিকের খলনায়ক এবং খলনায়িকা।

শালিনী আর রুদ্রর চরিত্র দুটি রীতিমতো নাজেহাল করে ছাড়ছে রোহিত ফুলকিকে। শত চেষ্টা করেও শালিনী আর রুদ্রকে মাত দিতে পারছে না নায়িকা। একের পর এক নতুন নতুন চাল চেলে রোহিত আর ফুলকির জীবনটাকে তছনছ করে দিচ্ছে দুজনে। রোহিতের বক্সিং কেলেঙ্কারি থেকে শুরু করে চলতি সময়ের বন্যায় পরিস্থিতি সব কিছুতেই একের পর এক কান্ড করছে রুদ্ররূপ সান্যাল। আর প্রতিবারই এইসব কিছুতে রুদ্রকে সাহায্য করেছে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী আর তমালের স্ত্রী ঈশিতা।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে বন্যায় জলে ভেসে গেছে শালিনী। আর প্রাক্তন স্ত্রীর শোকেই পাথর হয়ে গেছে রোহিত। বারবার তার মাথায় ঘুরছে সে শালীনিকে বাঁচাতে পারেনি। যদিও এই সবকিছুর পিছিয়ে যে কোন একটি বড় চক্রান্ত আছে সেটা আন্দাজ করে নিয়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি দাস। কিন্তু রোহিতকে অস্থির দেখে ব্যাকুল হয়ে ওঠে ফুলকি। রোহিতকে সে নিয়ে যায় মা কালীর মন্দিরে। মায়ের কাছে শালিনীর জন্য প্রার্থনা করে রোহিত। তারপর একটি চায়ের দোকানে চাল খেতে দাঁড়ায় দুজনে।

কি দেখা যাবে ফুলকির আসন্ন পর্বে?

তবে সেখানেই শালিনীকে দেখতে পায় রোহিত। শালিনী শালিনী করে চিৎকার করতে শুরু করে সে। কিন্তু ফুলকি এসে দেখে শালিনী কোথাও নেই। তারপর রোহিতকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে ফুলকি। কিন্তু রাস্তায় ফের শালিনীর গাড়ি দেখতে পায় রোহিত। শালিনীকে ডাকতে ডাকতেই গাড়ির পিছনে ছুটতে শুরু করে সে। রোহিতকে এইভাবে দেখে খুব চিন্তায় পড়ে যায় ফুলকি। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায় রোহিত। রোহিতের মাথায় কেটে গেছে দেখে নিজের শাড়ি ছিঁড়ে ক্ষত স্থানটি বেঁধে দেয় ফুলকি। তারপরই রোহিতকে নিয়ে সে ফিরে আসে বাড়িতে।

আরও পড়ুন: শালিনীর খোঁজ পেয়ে গেলো ফুলকি! শালিনীর অবস্থা দেখে চমকে উঠলো রোহিত!

কি দেখা যাবে ফুলকির আসন্ন পর্বে?

রায় চৌধুরী বাড়িতে ফিরে রুদ্রর থেকেই রোহিত আর ফুলকি জানতে পারে শালিনী বেঁচে আসে। কথাটা শুনেই আনন্দে আত্মহারা হয়ে যায় রোহিত। যদিও রুদ্র রোহিতকে জানায় শালিনী এখন হাসপাতালে রয়েছে। কথাটা শুনেই শালিনীর সঙ্গে দেখা করতে চলে যায় রোহিত, ফুলকি আর রুদ্র। ডাক্তার জানান শালিনী এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন। তবে মাথায় গুরুতর আঘাত লাগার কারণে মানসিক ভারসাম্য হারিয়েছে সে। আর সেই কারণে বাচ্চাদের মতো ব্যবহার করছে শালিনী। কথাটা শুনেই ভয় পেয়ে যায় রোহিত। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সকলের মিলে চলে যায় শালিনীর ঘরে। সেখানে গিয়ে সবাই দেখে শালিনী একটা পুতুল নিয়ে খেলছে। কিন্তু সবাইকে দেখেই ভয় পেয়ে যায় সে। শালিনী ডাক্তারকে জিজ্ঞাসা করে এরা সবাই কে? শালিনীকে এইভাবে দেখে ভেঙে পড়ে রোহিত। সত্যিই কী শালিনী ভারসাম্য হারিয়েছে নাকি সবটাই রুদ্রর চাল? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button