স্বয়ম্ভুর সঙ্গে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ে! বিয়ের কথা জিজ্ঞেস করতেই লাজে রাঙা ‘জ্যাস’ অঙ্কিতা!

কয়েকদিন আগেই ধুমধাম করে করা হয়েছিল ৫০০ পর্ব পূর্তির সেলিব্রেশন। একই সঙ্গে সেই সপ্তাহের বেঙ্গল টপার ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ‘মিঠাই’-এর (Mithai) পর জি বাংলার (Zee Bangla) সর্বাধিক জনপ্ৰিয় হিট এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন উঠতি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) ও সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)।
এই মুহূর্তে, টেলি জগতে হিট জগদ্ধাত্রী ও স্বয়ংভুর জুটি। এদিকে, ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করে আপামর ধারাবাহিক প্রেমীদের মন জিতে নিয়েছেন পর্দার জ্যাস সান্যাল। নায়কের সঙ্গে তার প্রেমের কানাঘুষো শোনা যায়। সমাজ মাধ্যমে একসঙ্গে একাধিক রীল বানিয়ে পোস্ট করেন তারকা জুটি।

তবে প্রেমের গুঞ্জন সত্যি কিনা কাকপক্ষীকে টের না পেলেও, ৫০০ পর্ব পূর্তির অনুষ্ঠানের দিন নায়ক-নায়িকা দুজনেই সাফ জানান, তারা প্রেম করছেন না।
নেটিজেনদের অনেকেই চান তাদের প্ৰিয় জগদ্ধাত্রী আর স্বয়ংভু যেন বাস্তবেও বিয়ে করে নেন। যদিও এ প্রসঙ্গে স্বয়ম্ভু জানান, আপাতত যাদের ইচ্ছে তাদের অবধিই থাকুক। আমি এই বিষয়ে কিছুই ভাবিনি।
আরো পড়ুন:মেঘকে আবারো দূরে ঠেলে দিল নীল, যাওয়ার আগে নাতির সাথে দেখা করতে নারাজ ঠাম্মি!
অভিনেত্রী অঙ্কিতা মিচকে হেসে অবশ্য বলেন, “আমি এ বিষিয়ে ওয়াকিবহাল নই। এই প্রথম শুনলাম। অবশ্যই বিষয়টা নিয়ে ভাবব। আর পরেরবার জানিয়ে দেব।” এর সঙ্গে অঙ্কিতা ধারাবাহিক প্রসঙ্গে বলেন,”জগদ্ধাত্রী এক বছর ধরে চলছে। ৫০০ পর্বে এসেও বেঙ্গল টপার। তার একমাত্র কারণ গল্প। “
View this post on Instagram
অঙ্কিতার মতে, ধারাবাহিকের গল্পটা কি না নেই। আছে পারিবারিক ড্রামা, প্রেম, বন্ধুত্ব, ভিলেন, ভিলেনের বদমাইশি আর জ্যাস ম্যাজিক তো রয়েছে। দুষ্টের দমন ও শিষ্টের পালক জগদ্ধাত্রী। যেমন সংসারী, তেমনই বুদ্ধিমতী স্মার্ট পুলিশ অফিসার। দ্বৈত চরিত্রে অভিনয় করে আপামর দর্শকদের মন জিতে নিয়েছেন পর্দার জ্যাস সান্যাল।
View this post on Instagram

