‘এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ’, আচমকা কাকে মিথ্যেবাদী বললেন অপরাজিতা আঢ্যকে?

অকালে বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)। সোমবার থেকেই এই ধারাবাহিকের জায়গা নিয়েছে সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। আশ্চর্যজনকভাবে স্লট ধরে রাখলেও মাত্র এক সপ্তাহের নোটিশে বন্ধ হয়েছে কোজাগরীর গল্প।

ভাল টিআরপি সত্ত্বেও কেন আচমকা বন্ধের মুখে পড়ল অপরাজিতা অভিনীত ধারাবাহিক? উত্তর স্পষ্ট না জানা গেলেও, মুখ খুলেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সমাজমাধ্যমে প্রকাশ্যে লিখেছিলেন, ‘আশ্চর্যজনকভাবে স্লট ধরে রাখলেও মাত্র এক সপ্তাহের নোটিশে বন্ধ হয়েছে কোজাগরীর গল্প।’

ওইটুকুই! অপরাজিতার মতামত নিয়ে শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়। সেই মতামতকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম ভুল ব্যাখ্যা করে তাঁর মুখে ‘কথা বসিয়ে’ সেগুলো প্রচার করছে। আর সেই কারণে গর্জে উঠেছেন তোতার মা। সংবাদমাধ্যমে অপরাজিতার ছবির সঙ্গে উক্তির মতো করে লিখেছে,’জলসা আমাদের সঙ্গে অন্যায় করল… অনেক কষ্টে আজ সেট ছেড়ে চলে যাচ্ছি’।

ভুয়ো সংবাদের স্ক্রিনশট সমাজমাধ্যমে পোস্ট করে কী বললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য?

অভিনেত্রীর কথায়, ”জল থই থই ভালোবাসা বিষয়ক যা কিছু বক্তব্য আমার ছিল, সেটা আমি আগেই ব্যক্ত করেছি, তবে এই তথাকথিত খবরের সমাজ মাধ্যম চ্যানেলটি তাদের পোস্ট-এ আমার কথা ও আচরণ বিষয়ে যা যা লিখেছেন, তার পুরোটাই মিথ্যা। প্রথমত চ্যানেল আমার সঙ্গে অন্যায় করেছে, এত বড় মিথ্যা আমার মুখে বসানো অপরাধ। আর আমি কষ্টে সেট ছেড়ে চলে যাচ্ছি, এই ধরনের শিশুসুলভ আচরণ আমার মতো পেশাদার অভিনেতার বিষয়ে করা আরও বড় অন্যায়”

আরও পড়ুন: সিনেমা থেকে এবার সিরিজে! ওটিটিতে ডেবিউ করা নিয়ে কী বলছেন শ্রুতি?

অভিনেত্রী আরও লিখছেন,”এই গজিয়ে ওঠা সংবাদ মাধ্যম কারা? কী এদের সাংবাদিকতার পরাকাষ্ঠা? ধিক্কার এই রকম ‘মিডিয়া’ কে যারা এধরনের মিথ্যাচারের আশ্রয় নিয়ে লাইক, কমেন্ট, শেয়ার ও ব্যবসার কারণে সংবাদ মাধ্যমকে দূষিত করছে। আমি এই পোস্ট এ তাদের খবরের স্ক্রিনশট ও লিঙ্ক দুটোই দিচ্ছি, রিপোর্ট করে আসতে ভুলবেন না! এ ধরনের মিথ্যাচারের নামে সস্তার হলুদ সাংবাদিকতা বন্ধ না হলে আমাদের সামনে সমূহ বিপদ”।

Aparajita Adhya

Back to top button