সিনেমা থেকে এবার সিরিজে! ওটিটিতে ডেবিউ করা নিয়ে কী বলছেন শ্রুতি?

টেলিভিশন (Television) জগতের পরিচিত মুখ শ্রুতি দাস (Shruti Das)। কাটোয়া থেকে যখন কলকাতায় এসেছিলেন দু-চোখ জুড়ে ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। তারপর দেশের মাটি, রাঙা বউ ধারাবাহিকে তাঁর প্রতিভার বিচ্ছুরণ দেখেছে দর্শকমহল। অভিনয় গুণে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে অভিনেত্রী।
একের পর এক সাফল্য শ্রুতির ঝুলিতে। অভিনেত্রীর কথায়, তাঁর কাছে মেগা নার্সারি। তারও আগে থিয়েটার করেছেন। সেই থেকে শুরু অভিনয় জগতের পথ চলা। তারপর ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন। থিয়েটার ও মেগা সিরিয়াল তাঁর প্রথম প্রায়োরিটি, তারপর সিনেমা-সিরিজ।
বড়পর্দার পর এবার ওয়েবসিরিজে ডেবিউ করেছেন শ্রুতি দাস
ছোটপর্দার সাফল্যের হাত ধরে প্রবেশ করেছেন বড়পর্দায়। সদ্য শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ‘আমার বস’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে বড়-ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার ওয়েব সিরিজে পা বাড়িয়েছেন অভিনেতা। হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘ডাইনি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। নির্ঝরের নির্দেশনায় কাজ করছেন অভিনেত্রী।
ওয়েব সিরিজে ডেবিউ করা নিয়ে কী বললেন অভিনেত্রী?
অভিনেত্রী শ্রুতি দাস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন,”কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায় অর্থাৎ স্যান্ডি দা আমাকে প্রথম বলেন। ত্রিনয়নীতেও উনিই আমাকে কাস্ট করেছিলেন। আমি যখন মেঘালয়ে ছিলাম তখনই ফোন এসেছিল”। লুক টেস্ট প্রসঙ্গে শ্রুতি বলেন, ”আমার আলাদা করে কোনও লুক টেস্ট হয়নি”।
আরও পড়ুন: সুযোগ বুঝে সৃজনকে ফোন করলো বর্ষা! তদন্ত আটকাতে সাসপেন্ড করা হল চয়নকে! দেশের বাইরে চলে যাচ্ছে অর্ণব!
ক্যামিও চরিত্র করতে কেন রাজি হলেন কেন শ্রুতি?
ছোটপর্দার সফল অভিনেত্রী। ইদানীং বড়পর্দাতেও পসার জমিয়েছেন। তারপরেও ক্যামিও চরিত্র করতে কেন রাজি হলেন কেন শ্রুতি? অভিনেত্রীর কথায়, ”এই চরিত্রটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ারফুল একটা চরিত্র। দর্শক আমাকে আগে কখনও এভাবে দেখেনি। এক্সপেরিমেন্টাল কাজ করতে আমি সবসময়ই ভালোবাসি”।

