বাবার কষ্টের উপার্জিত টাকা নয় ছয়ে মত্ত নিশা! বাবার মুখে হাসি ফোটাতে প্রাণ দিতে পারে উজি! দুই বোনের বিশ্বাসের লড়াইয়ে জিতবে কে? প্রকাশ্যে নতুন প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কালকেই ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।

এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।

ধারাবাহিকের শুরুতে প্রোমো ভিডিও দেখেই বোঝা গিয়েছিল দুই বোন একজন সৎ, পরিশ্রমী অন্যজন চিটিংবাজ। একদিকে ছোট বোন নিজের স্বপ্ন পূরণের জন্য চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে তো অন্যদিকে বড় বোন বড়লোকদের বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে। আর বড় বোনকে রক্ষা করছে ছোট বোন। ধারাবাহিকে শ্রুতির চরিত্রের নাম নিশা এবং আরাত্রিকার চরিত্রের নাম উজি।

আরও পড়ুনঃ ‘যারা ধ’র্ষণ আর মানসিক ধ’র্ষণের মধ্যে পার্থক্য বোঝেনা, তারা অশিক্ষিত ও মানসিকভাবে অসুস্থ…’- প্রাক্তন স্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে মুখ খুললেন সব্যসাচী চক্রবর্তী! 

ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পরই ধারাবাহিকের আরো একটি নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে উজি তার বড় দিদির বিয়ে ঠিক হওয়ার খবর নিয়ে এসেছে বাড়িতে। সেই আনন্দে বাবাকে মিষ্টিমুখ করাচ্ছে। এদিকে নিশার বাবা ঠিক করেছে তার বড় মেয়ের বিয়ে দেবে তার একটি জমির অংশ বিক্রি করে। আর সেই জমি বিক্রির দায়িত্বে রয়েছে বড়লোক বাড়ির ছেলে ঋষি ব্যানার্জি। তিনি কথা দিয়েছেন জমি বিক্রির সঠিক টাকা দেবে উজির বাবার হাতে। কিন্তু নিশা এই বড়লোক ছেলেদের একেবারেই বিশ্বাস করে না। সে তার বাবাকে জানিয়ে দেয় যতক্ষণ না ঋষি ব্যানার্জি সঠিক দাম হাতে দেবে ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করবে না। কিন্তু উজির সম্পূর্ণ ভরসা রয়েছে। দেখা যাক কার বিশ্বাস শেষ পর্যন্ত জেতে।

https://fb.watch/B-GWcJCAlr/

 

Back to top button