ধারাবাহিকের নাম বধূ নি’র্যাতন দেখাচ্ছে জি বাংলা! প্রতিনিয়ত অ’ত্যাচারের শিকার অসহায় গৃহবধূ! সমাজের উপর কুপ্রভাব ফেলছে এই মেগা!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (বাঙালি Serial) । ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।
কিন্তু এবারে জি বাংলার ধারাবাহিকগুলি নিয়ে দর্শকমহলে উঠল বিরাট বড় অভিযোগ। দর্শকরা ক্ষোভে ফেটে পড়লেন জি বাংলার কিছু ধারাবাহিক এর দৃশ্য দেখে। ধারাবাহিক গুলি নিয়ে দর্শকদের একাধিক অভিযোগ উঠেছে। আর দর্শকদের এত বড় অভিযোগ সম্পর্কে কি প্রতিক্রিয়া চ্যানেল কর্তৃপক্ষ?
জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে অভিযোগ উঠেছে। দর্শকদের একাংশ অভিযোগ করছেন জি বাংলার ধারাবাহিকগুলিতে বধূ নির্যাতন দেখানো হচ্ছে। যা সমাজের পক্ষে বিশেষ ক্ষতিকারক। ধারাবাহিক গুলি সমস্ত মা, ঠাকুমা, কাকিমা দেখে থাকেন। অনেক সময় বাড়ির ছোট সদস্যরাও মা ঠাকুমার পাশে বসে ধারাবাহিক গুলি দেখে। আর এই দৃশ্যগুলো যদি ধারাবাহিকে দেখানো হয় তাহলে সেটা সমাজের পক্ষে ভীষণই ক্ষতিকারক।
আরও পরুনঃ টেলিভিশনের পর্দা থেকে উধাও! পাকাপাকি ভাবে ছেড়েছেন অভিনয়! কেরিয়ারের মধ্য গগনে কেন এমন করলেন সানন্দা বসাক?
বেশ কিছুদিন ধরেই পরিণীতা ধারাবাহিকে এবং অমর সঙ্গী এই ধরনের বেশ কিছু দৃশ্য দেখানো হচ্ছে। পরিণীতা ধারাবাহিকে রুক্মিণীর শাশুড়ি তার উপরে মানসিকভাবে নির্যাতন করছে। তাকে দিয়ে জোর করে নানান ধরনের কাজ করাচ্ছে। সেরকমই অমর সঙ্গী ধারাবাহিককে নায়িকা শ্রী এর শাশুড়ি তাকে বাড়ি থেকে আলাদা করার জন্য নানান রকম পরিকল্পনা করছে। শ্রীকে অপমান করছে তিনি। যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে।
যেহেতু ধারাবাহিক বিনোদনের একটি অংশ, তাই সেখানে এই ধরনের দৃশ্য কোনভাবেই আশা করেন না দর্শক। তাইতো দর্শকদের একাংশ চ্যানেল কর্তৃপক্ষর বিরুদ্ধে এত বড় অভিযোগ নিয়ে এসেছে। দর্শকদের দাবি এই ধরনের দৃশ্য দেখানো যাবে না ধারাবাহিকে।এতে করে সমাজের কাছে একটা ভুল বার্তা পৌঁছে যাচ্ছে।

