হারিয়ে গেছে আগের নস্টালজিয়া! নাচ গানেই ভরে উঠেছে গোটা পর্ব! কখনো অসুর নাচছে কখনো আবার দুর্গা! বেড়েছে এআই, ভিএফএক্স-এর ব্যবহার! বর্তমান মহালয়ায় অসন্তুষ্ট দর্শক!

আজ মহালয়া (Mahalaya), পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুর। প্রতিবছর এই দিনটার জন্য প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকে। মহালয়া আসা মানেই পূজো শুরু হয়ে গেল বাঙালির। এই মহালয়ার দিন প্রতিবছর ভোরবেলা চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে যেমন আমরা স্তোত্র পাঠ শুনে থাকি তেমনি ভোর পাঁচটার সময় টেলিভিশনের পর্দায় (Bengali Television) বিভিন্ন চ্যানেলগুলিতে মহালয়ার মহিষাসুরমর্দিনীর গল্প দেখানো হয়ে থাকে।

তবে আজ থেকে দশ বছর আগের মহালয়ার মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানের মধ্যে আর আজকের অনুষ্ঠানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দর্শকদের অনেকেই আমরা বলতে শুনেছি আজকালকার মহালয়ার মধ্যে সেরকম আর অনুভূতিটা পায়না বাঙালি। আগে কত সুন্দর অনুষ্ঠান দেখানো হতো আর এখন সবই যেন কেমন এআই জেনারেট করা।

আজ থেকে দশ বছর আগে মা দুর্গা রূপে স্বস্তিকা, ঋতুপর্ণা, ইন্দ্রানী হালদার, দেবশ্রী রায়-এর পাশাপাশি আরো অনেক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেত। তাদের অভিনয় বরাবর মুগ্ধ করতো দর্শকদের। আর তখন সকলেই নিজেদের ডায়লগ মুখে বলেই প্রকাশ করতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে এআই এর মাধ্যমে সবকিছু দেখানো হচ্ছে। এত বেশি ভিএফএক্স-এর ব্যবহার করা হয় এখন অনুষ্ঠানগুলিতে যে সবকিছু যেন কেমন কৃত্রিম লাগে।

দর্শকেরা অনেকেই দাবি করেন আগেকার মহালয়ার অনুষ্ঠান বর্তমানে মহালয়ার অনুষ্ঠানের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তারা এখন আর সেই নস্টালজিয়া অনুভব করতে পারেন না। আগের মহালয়া অনুষ্ঠানগুলি দেখার জন্য যেমন সকলের অধীর আগ্রহে অপেক্ষা করত এখন আর সেই অপেক্ষা যেন ধীরে ধীরে কমে আসছে, কমে আসছে উত্তেজনা।

আরও পড়ুনঃ এক লক্ষ টাকা জেতার বড় সুযোগ পেল পারুল! মাকে খুঁজতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো রায়ানের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

এখন এর মহালয়ার অনুষ্ঠানগুলির যে ছোট ছোট ক্লিপিং দেখানো হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পেজগুলিতে সেখানে কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যায় মানুষ কতটা অপছন্দ করে বর্তমান অনুষ্ঠানগুলি। বিএফএক্সের এতটাই ব্যবহার করা হয় যে সবকিছুই যেন অস্বাভাবিক লাগে দেখতে। দর্শকদের একাংশের দাবি আগেকার ১০ বছর আগে স্বস্তিকা দেবশ্রী ঠিক ততটা সুন্দর করে বাস্তবায়িত করে তুলতো। এখন এই ভিএফএক্স এর যুগে সেই সুন্দর স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে পারেনা চ্যানেলগুলি।

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button