মোহরকে ঠিক যতটা ভালোবেসেছিলেন রাধিকাকে ঠিক ততটাই অপছন্দ করছেন দর্শক! সমস্ত জনপ্রিয়তা ভেঙে দিচ্ছে রাধিকার অহংকার!

শঙ্খ-মোহর জুটি দিয়েই বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সোনামনি সাহা। মোহর ধারাবাহিকের আগে দেবী চৌধুরানী তে সোনামনিকে লিড চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও মোহর ধারাবাহিক তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে। বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে মোহর ধারাবাহিকটি, কিন্তু এখনও সিরিয়াল প্রেমীরা মনে রেখেছে শঙ্খ-মোহর জুটিকে।

তারপর ধারাবাহিক জগতে যে সমস্ত ধারাবাহিক গুলি শুরু হয়েছিল মধ্যে অন্যতম একটি স্টার জলসার ‘এক্কা দোক্কা’, লীনা গঙ্গোপাধ্যায়ের রচিত এই ধারাবাহিক শুরুর সময় থেকে দর্শকদের জায়গা তৈরি করে নিয়েছিল। TRP তালিকাতেও ভালো ফলাফল করতেই দেখা যায় এই ধারাবাহিককে। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র রাধিকা এবং পোখরাজের ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

পোখরাজ ও রাধিকার জুটির এই গল্প এঁকেছেন লীনা গঙ্গোপাধ্যায়। মোহর এর পর আবারও লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই শ্যুটিং করছেন সোনামনি সাহা। সেই একই ফ্লোর, লাইট, ক্যামেরা, অ্যাকশন। শুধু বদলে গিয়েছে গল্পের প্লট ও চরিত্র। তার সাথে সাথে বদলে গেছে সোনামণি সাহার জনপ্রিয়তাও। মোহর ধারাবাহিকে মোহরকে দর্শকরা যতটা পছন্দ করতেন যতটা ভালবাসতেন এক্কাদোক্কা ধারাবাহিকের রাধিকা কে সেই ভাবে আপন করে নিতে পারেননি দর্শকরা।

মোহর দর্শক মহলে ঠিক যতটা সম্মান পেয়েছে যতটা ভালোবাসা পেয়েছে দর্শকদের থেকে, দুর্ভাগ্যের বিষয় রাধিকা এতদিন ধরে তার ছিটে ফোটাও অর্জন করতে পারেনি। মোহর চরিত্রটি ছিল মিষ্টি স্বভাবের, যথেষ্ট বুঝদার অন্যদিকে রাধিকা চরিত্রটি ঠিক ততটাই অহংকারী, তার ঠিক ততটাই গুমর। আর সেই কারণেই রাধিকাকে একটুও পছন্দ করছেন না দর্শকরা। কিছু কিছু দর্শকদের মতে এই ধারাবাহিককে রাধিকার অভিনয়ে একেবারেই গ্রহণযোগ্য নয়। তেমন ভালোভাবে অভিনয় করতে পারছে না সোনামনি।

কিছুদিন আগেই এই ধারাবাহিককে আগমন ঘটেছে রঞ্জাবতীর। এই পার্শ্ব চরিত্রে থাকা অভিনেত্রীর অভিনয় রাধিকা চরিত্রে থাকা সোনামনির অভিনয়ের থেকে অনেক ভালো এবং অনেক বেশি গ্রহণযোগ্য বলেও দাবি করেছেন দর্শকরা। মোহর ধারাবাহিকের মধ্য দিয়ে ঠিক যতটা সম্মান এবং প্রশংসা পেয়েছিল সোনামণি তার একা নাও এই ধারাবাহিকে পায়নি অভিনেত্রী। উল্টে দর্শকের মন থেকে তার জন্য থাকা ভালোবাসা সে হারিয়ে ফেলেছে ইতিমধ্যে।

Back to top button